উত্তরবঙ্গ
ভোটার তালিকায় নাম নেই, দেশান্তরী হওয়ার আতঙ্কে দোলের দিন চরম সিদ্ধান্ত মোমো বিক্রেতার
ডিজিটাল ডেস্কঃ উৎসবের আনন্দের মাঝেই বিষাদের সুর জলপাইগুড়িতে। চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে আত্মঘাতী (Suicide) হলেন পেশায় মোমো বিক্রেতা বৃদ্ধ গৌরাঙ্গ দে। সোমবার দোলের সকালে জলপাইগুড়ি শহরের ১১ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ (Hanging body) উদ্ধার হয়। পরিবারের দাবি, এসআইআর (SIR) বা ভোটার তালিকা পুনর্যাচাইয়ের পর নাম বাদ যাওয়ায় চরম মানসিক অবসাদে (Mental depression) ভুগছিলেন তিনি।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গৌরাঙ্গবাবু দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করছিলেন। কিন্তু ২০০২ সালের তথ্যের ভিত্তিতে হওয়া তালিকায় তাঁর নাম ছিল না। শুনানিতে (Hearing) হাজিরা দিয়ে প্রয়োজনীয় নথিপত্র (Documents) জমা দিলেও চূড়ান্ত তালিকায় তাঁর নামের পাশে ‘ডিলিটেড’ (Deleted) লেখা আসে। এরপর থেকেই “দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে” এই আশঙ্কায় দিন কাটছিল তাঁর। দোলের সকালে বাথরুম থেকে তাঁর দেহ উদ্ধার হওয়ার পর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য (Sensation) ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তিনি জানান, মৃত ব্যক্তি তাঁর কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন এবং তিনি অনলাইনে ৬ নম্বর ফর্ম পূরণ করে নতুন করে আবেদনের ব্যবস্থা করেছিলেন। চেয়ারম্যানের অভিযোগ, নির্বাচন কমিশন (Election Commission) ও কেন্দ্রীয় সরকারের উদাসীনতা ও এসআইআর প্রক্রিয়ার জটিলতার কারণেই এই করুণ পরিণতি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Post-mortem) জন্য পাঠিয়েছে এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
