তৃণমূলের তহবিল তদন্তে ইডির অভিযান! কলকাতার পাঁচ জায়গায় একযোগে তল্লাশি
Connect with us

ভাইরাল খবর

তৃণমূলের তহবিল তদন্তে ইডির অভিযান! কলকাতার পাঁচ জায়গায় একযোগে তল্লাশি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিলের (Party fund) ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগে এবার সরাসরি তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার রাজারহাট, রাধাবাজার, নিউটাউন এবং সল্টলেকসহ মোট পাঁচটি জায়গায় একযোগে ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রের খবর, তৃণমূলের তিনটি অ্যাকাউন্টে থাকা প্রায় ৪৪০ কোটি টাকা ইতিমধ্যেই ‘ডেবিট ফ্রিজ’ (Debit freeze) করা হয়েছে। এই বিপুল পরিমাণ টাকার উৎস (Source) কী এবং নিয়োগ দুর্নীতি, কয়লা বা গোরু পাচারের কোনো টাকা এই অ্যাকাউন্টে ঢুকেছিল কি না, তা খতিয়ে দেখাই তদন্তকারীদের মূল লক্ষ্য। এর আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির অভিযোগ তুলেছিল যে, দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় তহবিল থেকে টাকা নিয়ে বিলাসবহুল চার্টার্ড বিমানে (Private chartered flights) যাতায়াত করেছেন।

সেই অভিযোগের সূত্র ধরেই মঙ্গলবার সকালে সল্টলেকের সিজি ব্লকে ব্যবসায়ী পবন জাজু ও রাজেশ জাজুর বাড়িতে হানা দেয় ইডি। এই ব্যবসায়ীদের মালিকানাধীন উড়ান সংস্থা ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার্ড বিমান ভাড়া নিতেন বলে অভিযোগ। এভিয়েশন কোম্পানির অ্যাকাউন্টে কখনো ১৫ কোটি আবার কখনো ২০ কোটি টাকা স্থানান্তরিত (Transferred) হওয়ার তথ্য মিলেছে। এছাড়া লালবাজার সংলগ্ন রাধাবাজারের একটি ট্রাভেল এজেন্সিতেও তল্লাশি চালানো হচ্ছে, যেখান থেকে দলের ভিভিআইপিদের (VVIP) হোটেল বুকিং ও বিদেশি মুদ্রা বিনিময়ের (Foreign exchange) কাজ হতো। এই মামলার বর্তমান সিগনেটরি বা স্বাক্ষরকারী কারা, তা জানতে ও সমস্ত নথি উদ্ধারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তল্লাশি জারি রেখেছে ইডি।

Continue Reading
Advertisement ads