খেলার খবর
২০২৬ ফিফা বিশ্বকাপ বয়কটের পথে ইরান, আমেরিকার মাটিতে খেলতে যেতে নারাজ তেহরান
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) আগে ঘনীভূত হচ্ছে কালো মেঘ। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে আয়োজিত হতে চলা এই মেগা টুর্নামেন্ট বয়কট (Boycott) করার ইঙ্গিত দিয়েছে ইরান। আমেরিকার মাটিতে ইজরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত। এই আবহে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আমেরিকায় গিয়ে বিশ্বকাপ খেলা তাঁদের জন্য প্রায় অসম্ভব।
এশিয়ান কোয়ালিফায়ারে (AFC Qualifiers) গ্রুপ ‘এ’ থেকে জয়ী হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছিল ইরান। গ্রুপ ‘জি’-তে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। বিশেষ উল্লেখ্য যে, ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা আমেরিকার লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। মেহদি তাজের মতে, “আমেরিকার এই আক্রমণের পর সেখানে ফুটবল খেলতে যাওয়া কঠিন সিদ্ধান্ত।” এই অনিশ্চয়তার জেরে ইরানের ঘরোয়া লিগ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের (AFC Champions League Elite) খেলাও ইতোমধ্যে স্থগিত করা হয়েছে।
ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ?
ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দেশ নাম প্রত্যাহার করলে ওই অঞ্চলের যোগ্যতা অর্জন করতে না পারা সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের (Highest Ranking) দেশকে সুযোগ দেওয়া হয়। সেই হিসেবে সংযুক্ত আরব আমিরাত (UAE) বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে। আবার অন্য একটি সমীকরণে ইরাককেও (Iraq) সরাসরি সুযোগ দিয়ে আমিরাতকে ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফে পাঠানো হতে পারে। ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম জানিয়েছেন, তাঁরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন এবং সব দলের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।


