শেষ বিশ্বকাপে কিংবদন্তিদের সম্ভাব্য দ্বৈরথ—মেসি বনাম রোনাল্ডোর
Connect with us

খেলার খবর

শেষ বিশ্বকাপে কিংবদন্তিদের সম্ভাব্য দ্বৈরথ—মেসি বনাম রোনাল্ডোর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) অফিসিয়াল সূচি প্রকাশের পর ফুটবলমহলে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। কারণ সূচি বলে দিচ্ছে, ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)—সম্ভবত তাঁদের শেষ বিশ্বকাপেই (Last World Cup) কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারেন।

এ বারের বিশ্বকাপে মোট ৪৮টি দল অংশ নিচ্ছে এবং ম্যাচগুলি অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার (North America) তিনটি দেশ—যুক্তরাষ্ট্র (USA), কানাডা (Canada) ও মেক্সিকো (Mexico)—জুড়ে। ড্র ও সূচি অনুযায়ী আর্জেন্টিনা রয়েছে গ্রুপ J–তে এবং পর্তুগাল গ্রুপ K–তে। দুই দল যদি নিজেদের গ্রুপে শীর্ষে থাকে এবং রাউন্ড অফ ৩২ ও রাউন্ড অফ ১৬-এ জয় পায়, তাহলে কোয়ার্টার ফাইনালেই দেখা হতে পারে দুই কিংবদন্তির।

মেসির বয়স আগামী গ্রীষ্মে হবে ৩৯। তিনি এখনও জানাননি ষষ্ঠবার বিশ্বকাপ খেলবেন কি না। তাঁর গ্রুপে রয়েছে আলজেরিয়া (Algeria), অস্ট্রিয়া (Austria) ও জর্ডন (Jordan)। অন্যদিকে রোনাল্ডো, যাঁর বয়স তখন হবে ৪০, সম্ভবত শেষবার বিশ্বকাপের মঞ্চে নামবেন। পর্তুগালের সঙ্গে রয়েছেন উজবেকিস্তান (Uzbekistan), কলম্বিয়া (Colombia) ও ফিফা প্লে-অফ–১ এর বিজয়ী।

সূচি ঘোষণা করা হয়েছে ড্র অনুষ্ঠানের পর, যেখানে উপস্থিত ছিলেন তিন আয়োজক দেশের প্রতিনিধিরা—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), মেক্সিকোর ক্লডিয়া শেইনবাম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। পাশাপাশি ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)।

Advertisement
ads

এবার ৪২টি দলের ম্যাচের তারিখ, ভেন্যু ও সময় নির্ধারিত। বাকি ৬টি দল নির্ধারিত হবে মার্চের প্লে-অফে। প্রতিটি গ্রুপের প্রথম দুই দল ও আট সেরা তৃতীয় দল যাবে রাউন্ড অফ ৩২-এ। ফাইনাল হবে ১৯ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে (MetLife Stadium)।

উদ্বোধনী ম্যাচ ১১ জুন, মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা। আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন, আলজেরিয়ার বিরুদ্ধে। পর্তুগাল নামবে ১৭ জুনই, প্লে-অফ বিজয়ীর বিপক্ষে।

বিশ্বকাপের সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার ১৬টি শহরে—টরন্টো (Toronto), ভ্যাঙ্কুভার (Vancouver), লস অ্যাঞ্জেলেস (Los Angeles), নিউ ইয়র্ক/নিউ জার্সি (New York/New Jersey), আটলান্টা (Atlanta), সান ফ্রান্সিস্কো (San Francisco)–সহ আরও বহু শহরে।

সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন—শেষবার কি দেখা যাবে মেসি–রোনাল্ডোর মহাডার্বি (Mega Duel)?

Advertisement
ads