ইডেন ক্রিকেট ম্যাচের টিকিট কালোবাজারি! তিনজন গ্রেফতার, ৫টি টিকিট উদ্ধার
Connect with us

খেলার খবর

ইডেন ক্রিকেট ম্যাচের টিকিট কালোবাজারি! তিনজন গ্রেফতার, ৫টি টিকিট উদ্ধার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI) লড়াইকে কেন্দ্র করে কলকাতায় উত্তেজনার পারদ তুঙ্গে। রবিবার দর্শকে ঠাসা ইডেন গার্ডেন্সে (Eden Gardens) যখন উন্মাদনা চরমে, তখনই প্রকাশ্যে এল টিকিটের কালোবাজারির (Ticket Black Marketing) চাঞ্চল্যকর তথ্য। চড়া দামে টিকিট বিক্রির অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তকারীদের সূত্রে খবর, অভিযুক্ত মায়াঙ্ক ধমনিয়া (৩১), আশিস বাগ (৫৮) এবং বিকাশ শেঠ (৩৫)-কে ইডেন সংলগ্ন এলাকা থেকে পাকড়াও করা হয়। ধৃতদের কাছ থেকে বেশ কিছু টিকিট (Match Tickets) উদ্ধার হয়েছে। তাঁদের বিরুদ্ধে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে (Overpriced) টিকিট বিক্রির অভিযোগ ছিল। তাঁদের ময়দান থানার (Maidan Police Station) হাতে তুলে দেওয়া হয়েছে এবং সোমবারই আদালতে পেশ করার কথা।

অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে হাওড়ার শিবপুর মন্দিরতলা এলাকা থেকেও একজনকে আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে ভারত-উইন্ডিজ ম্যাচের ৬টি টিকিট পাওয়া গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের (Racket) গভীরে পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সাধারণ দর্শকদের আবেগকে কাজে লাগিয়ে আর কোনো বড় গোষ্ঠী এই জালিয়াতির (Scam) সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Continue Reading
Advertisement