আরব বিশ্বে যুদ্ধ পরিস্থিতি: এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বড় সিদ্ধান্ত, বন্ধ আকাশসীমা
Connect with us

বিশ্বের খবর

আরব বিশ্বে যুদ্ধ পরিস্থিতি: এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বড় সিদ্ধান্ত, বন্ধ আকাশসীমা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরান ও ইজরায়েল সংঘাতের জেরে বর্তমানে পশ্চিম এশিয়ায় (West Asia) চরম অস্থিরতা বিরাজ করছে। ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযান চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির খতম করা হয়েছে। তাঁরপর যাত্রী নিরাপত্তার (Passenger Safety) কথা মাথায় রেখে ইন্ডিগো (IndiGo), এয়ার ইন্ডিয়া (Air India) এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তাদের বিমান পরিষেবা স্থগিত (Suspended) করার সিদ্ধান্ত নিয়েছে। একই পথে হেঁটেছে কাতার এয়ারওয়েজও। 

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানায়, উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিমমুখী সমস্ত আন্তর্জাতিক উড়ান (International Flights) বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের (Impacted Guests) রিফান্ড বা টিকিট পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ সুবিধা (Waiver) দেওয়া হচ্ছে। এর ফলে দুবাই, দোহা ও আবুধাবির মতো গুরুত্বপূর্ণ রুটে ভারতের বিমান চলাচল কার্যত স্তব্ধ।

অন্যদিকে, কাতারের আকাশসীমা (Airspace) বন্ধের পাশাপাশি সিরিয়াও তাদের দক্ষিণ দিকের আকাশপথ ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। শনিবার দুবাই ও রিয়াধে একাধিক বিস্ফোরণের (Explosions) শব্দ শোনা গেছে, যার জেরে আতঙ্কিত হয়ে বুর্জ খলিফা (Burj Khalifa) খালি করে দেওয়া হয়। আবুধাবিতেও মার্কিন কর্মীদের আবাসের কাছে বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। ইরানের সংবাদমাধ্যমের দাবি, তারা কাতারের আল উদেইদ এবং কুয়েতের আলি আল সালেম সহ একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তেহরানে ইজরায়েলি হামলার পর থেকেই এই অগ্নিগর্ভ (Volatile) পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement