আজই প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা! কিভাবে দেখবেন আপনার নাম আছে কি না?
Connect with us

ভাইরাল খবর

আজই প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা! কিভাবে দেখবেন আপনার নাম আছে কি না?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ, ২৮ ফেব্রুয়ারি শনিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। মূলত দুপুর ১২টা নাগাদ এই তালিকা জনসমক্ষে আসবে।

এবারের তালিকায় ভোটারদের নাম তিনটি বিশেষ বিভাগে (Categories) ভাগ করা হয়েছে: ‘অ্যাপ্রুভড’ (Approved), ‘ডিলিটেড’ (Deleted) এবং ‘বিচারাধীন’ (Adjudicated)। মোট ৭ কোটি ৮ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৬০ লক্ষ নামের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি (Logical Discrepancy) বা তথ্যগত অসঙ্গতি থাকায় বিচারবিভাগীয় আধিকারিকরা (Judicial Officers) বর্তমানে সেগুলি যাচাই (Verification) করছেন। যাদের যাচাই প্রক্রিয়া এখনও শেষ হয়নি, তাদের নামের পাশে ‘অ্যাডজুডিকেশন’ লেখা থাকবে এবং নিষ্পত্তি হলে পরে সাপ্লিমেন্টারি (Supplementary) বা অতিরিক্ত তালিকায় তাদের নাম উঠবে।

কীভাবে দেখবেন আপনার নাম? অনলাইন (Online) মাধ্যমে নাম দেখার জন্য ভোটাররা নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট (eci.gov.in), রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) অথবা ইসিআই নেট অ্যাপ (ECI Net App) ব্যবহার করতে পারেন। সেখানে নিজের এপিক নম্বর (EPIC Number) বা ভোটার কার্ডের নম্বর দিলেই বর্তমান স্থিতি জানা যাবে।

অফলাইন (Offline) পদ্ধতিতে জেলাশাসক (DM), মহকুমা শাসক (SDO) ও বিডিও (BDO) দপ্তরে গিয়ে তালিকা দেখা যাবে। এছাড়া প্রত্যেক এলাকার বুথ স্তরের আধিকারিক বা বিএলও-র (BLO) কাছেও হার্ড কপি (Hard Copy) পাওয়া যাবে। রাজনৈতিক দলগুলোকে পেন ড্রাইভের (Pen Drive) মাধ্যমে সফট কপি প্রদান করবে কমিশন। উল্লেখ্য, মৃত ও ভুয়ো ভোটার শনাক্ত করার পর প্রায় ৬ লক্ষের বেশি নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement