দেশের খবর
ভারত এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬! আমন্ত্রণ জানিয়েও বিল গেটসকে ব্রাত্য রাখল কেন্দ্র
ডিজিটাল ডেস্কঃ দিল্লির ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে যাত্রা শুরু করেছে ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’ (India AI Impact Summit 2026)। কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) এই বিশ্ব সম্মেলনে ৬৫টি দেশের প্রতিনিধি ও প্রযুক্তি সংস্থার প্রধানরা উপস্থিত থাকলেও, ব্রাত্য রয়ে গেলেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates)। এপস্টেইন ফাইল (Epstein Files) বিতর্কের জেরে শেষ মুহূর্তে তাঁর নাম ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর, কুখ্যাত যৌন অপরাধী (sex offender) জেফ্রি এপস্টাইনের সঙ্গে যুক্ত নথিতে বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে বিল গেটসের নামও উঠে এসেছে। এই নথিতে গেটসের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক বিতর্কিত দাবি করা হয়েছে। যদিও গেটসের মুখপাত্র এই তথ্যকে ভিত্তিহীন (baseless) বলেছেন, তবুও ভারত সরকার মনে করছে, এপস্টেইন কাণ্ডের নির্যাতিতাদের পাশে দাঁড়ানো এবং নৈতিক সমর্থন (moral support) বজায় রাখা বেশি জরুরি।
মঙ্গলবার সকালেই সামিটের ওয়েবসাইট থেকে গেটসের নাম সরিয়ে নেওয়া হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, কেন্দ্র নির্যাতিতাদের সমর্থনে (Stand With Survivors) এই পদক্ষেপ নিয়েছে। এআই প্রযুক্তি নিয়ে বিশ্বের অন্যতম বড় এই সম্মেলন থেকে গেটসের মতো ‘গ্লোবাল ভিশনারি’র নাম বাদ পড়া আন্তর্জাতিক কূটনীতিতে (international diplomacy) এক বড়সড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিল যে, প্রযুক্তির অগ্রগতির চেয়েও নৈতিকতা ও সামাজিক স্বচ্ছতাকে অধিক গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি।


