ভাইরাল খবর
জেলায় জেলায় যুব সাথীর ক্যাম্প: লাইনে দাঁড়িয়ে আবেদন করেন উচ্চশিক্ষিত বেকাররা
ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ‘স্বনির্ভর বাংলা’ গড়ার লক্ষ্যে এক বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (State Government)। আগামী ১ এপ্রিল থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে ‘যুবসাথী’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা মাসিক ১৫০০ টাকা করে ভাতা (allowance) পাবেন।
এই প্রকল্পের আবেদনের জন্য রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই বিশেষ ক্যাম্প (camp) শুরু হয়েছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্যাম্পগুলি চলবে। জেলায় জেলায় বিডিও অফিস এবং মিউনিসিপ্যালিটি অফিসগুলিতে আজ সকাল থেকেই আবেদনকারীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আবেদনকারীদের ভিড়ে স্নাতক (graduate) ও স্নাতকোত্তর উত্তীর্ণ বহু উচ্চশিক্ষিত যুবক-যুবতীকেও লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যদিও অনেকের মুখেই ভাতার পরিবর্তে স্থায়ী কর্মসংস্থানের (employment) দাবি শোনা গেছে।
আবেদন পদ্ধতি ও শর্তাবলী: অফলাইনের পাশাপাশি অনলাইনেও (online) এই প্রকল্পের আবেদন করা যাবে। আবেদনের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। আবেদনকারীকে অবশ্যই কর্মহীন (unemployed) হতে হবে। আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ (bank details) এবং পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। মনে রাখতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধুর সুবিধাভোগীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এই প্রকল্পে আগামী পাঁচ বছর আর্থিক সাহায্য (financial assistance) পাওয়া যাবে। পাশাপাশি, ১ এপ্রিল থেকে ভূমিহীন ক্ষেত মজদুরদের জলকর (water tax) মকুব করার সিদ্ধান্তও নিয়েছে প্রশাসন।
