ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে আসন্ন ভোট (Assembly Elections 2026) ও চলতি ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া আরও কড়া পর্যবেক্ষণের মধ্যে রাখছে নির্বাচন কমিশন (ECI)। অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা এন কে মিশ্রকে (N K Mishra, Retd. IPS) রাজ্যের বিশেষ পর্যবেক্ষক (Special Observer) হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁকে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনও নির্বাচনকর্মীকে নির্দেশ বা প্রশংসাপত্র দেওয়া যাবে না; সব নালিশ, অভিযোগ বা পর্যবেক্ষণ সরাসরি নির্বাচন কমিশনে পাঠাতে হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, বিশেষ অবজারভারের দায়িত্ব হচ্ছে: বর্তমান SIR প্রক্রিয়ার অগ্রগতি ও শৃঙ্খলা নিশ্চিত করা, ভোটার তালিকা সংশোধন (Voter List Revision) পর্যবেক্ষণ করা এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Polls 2026) প্রস্তুতি পর্যালোচনা করা। বিশেষ পর্যবেক্ষক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) দ্বারা সহায়তা পাবেন এবং কমিশনের অধীনে কাজ করবেন।
এর আগে এসআইআর প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য দিল্লির নির্বাচন সদন প্রাক্তন আইএএস সুব্রত গুপ্তকে বিশেষ অবজারভার নিয়োগ করা হয়েছিল। চলতি অভিযোগ অনুযায়ী, বহু ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) আধার বা প্যান কার্ড তথ্যই আপলোড করছেন, মাইক্রো অবজার্ভারের সতর্কবার্তা উপেক্ষা করছেন। এবার ভোট প্রস্তুতি পর্যবেক্ষণেও বিশেষ পর্যবেক্ষক নিয়োগের মাধ্যমে কমিশন প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদার করছে।