শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ও যুবসাথী ক্যাম্প! জানুন সময়সূচি ও প্রয়োজনীয় নথি
Connect with us

ভাইরাল খবর

শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ও যুবসাথী ক্যাম্প! জানুন সময়সূচি ও প্রয়োজনীয় নথি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ‘স্বনির্ভর বাংলা’ (Swanirbhar Bangla) উদ্যোগে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) ও যুবসাথী (Yubasathi) সহ একাধিক প্রকল্পের বিশেষ ক্যাম্প শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা। ছুটির দিনে ক্যাম্প বন্ধ থাকবে। ২৯৪টি বিধানসভা কেন্দ্রজুড়ে (Assembly Constituencies) এই শিবির বসবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর ঘোষণার পর মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty) জেলাশাসকদের (DMs) সঙ্গে প্রস্তুতি বৈঠক করেছেন। ১ এপ্রিল থেকে যুবসাথী প্রকল্প কার্যকর হবে।

ক্যাম্প হবে বিডিও অফিস (BDO Office), মিউনিসিপ্যালিটি অফিস (Municipality Office) ও বেশি ভিড় হয় এমন এলাকায়। ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) মডেলে আয়োজন করা হবে। উপস্থিত থাকবেন যুব কল্যাণ, কৃষি, বিদ্যুৎ ও নারী ও শিশু কল্যাণ দফতরের আধিকারিকরা।

আবেদন করতে আনতে হবে— আধার কার্ড (Aadhaar Card), জাতিগত শংসাপত্র (Caste Certificate), ব্যাঙ্ক পাসবইয়ের কপি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও দুই কপি ছবি। আবেদনপত্র নির্দিষ্ট ওয়েবসাইটে (Website) আপলোড হবে যাচাইয়ের পর।

Advertisement
ads

এছাড়া ১ এপ্রিল থেকে যুবসাথী, ভূমিহীন ক্ষেতমজুর ও কৃষকদের সেচের জলকর (Irrigation Tax) মকুবের ঘোষণাও রয়েছে।

Continue Reading
Advertisement