শহরে এইচআইভি আক্রান্ত ৯০ জন! আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সমকামী
Connect with us

অফবিট

শহরে এইচআইভি আক্রান্ত ৯০ জন! আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সমকামী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পূর্ব বর্ধমান জেলাজুড়ে (Purba Bardhaman District) এইচআইভি (HIV) সংক্রমণ নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর (Health Department) সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জেলায় নতুন করে ৯০ জন এইচআইভি আক্রান্তের সন্ধান মিলেছে। এর মধ্যে শুধু বর্ধমান শহরেই (Bardhaman Town) আক্রান্ত ৩০ জন।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, এক অসুস্থ যুবকের শারীরিক পরীক্ষা (Medical Test) করতে গিয়ে তাঁর এইচআইভি রিপোর্ট পজিটিভ আসে। এরপরই বিশেষ অভিযান (Special Drive) চালিয়ে একাধিক ব্যক্তির টেস্ট করা হয়। সেখান থেকেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। স্বাস্থ্য আধিকারিকদের দাবি, আক্রান্তদের বেশিরভাগই উচ্চশিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত এবং বেশিরভাগই সমকামী। তাছারাও বহু ক্ষেত্রেই অনিরাপদ যৌন আচরণ (Unsafe Sexual Behaviour) সংক্রমণের মূল কারণ।

স্বাস্থ্য দফতরের অক্টোবর মাস পর্যন্ত রিপোর্ট অনুযায়ী, পূর্ব বর্ধমানে মোট এইচআইভি আক্রান্তের সংখ্যা ২০৯৬ জন। এর মধ্যে ১৫৩৫ জন নিয়মিতভাবে বিনামূল্যে ওষুধ (Free Medicine) গ্রহণ করছেন। সেপ্টেম্বর ২০২৩ থেকে অক্টোবর ২০২৪ পর্যন্ত জেলায় মোট ২ লক্ষ ৩৫ হাজার ৭২৫ জনের এইচআইভি টেস্ট করা হয়েছে।

জেলার এইচআইভি/এইডস প্রোগ্রাম আধিকারিক অখিলেশ কুমার ঘোষ জানান, জেলায় ১২০০ উপস্বাস্থ্য কেন্দ্র (Sub Health Centre), গ্রামীণ হাসপাতাল ও জেলা হাসপাতালে বিনামূল্যে টেস্টিং কিট ও চিকিৎসার ব্যবস্থা রয়েছে। পরীক্ষার সংখ্যা বাড়ায় আক্রান্তের সংখ্যাও ধরা পড়ছে, তবে সময়মতো চিকিৎসায় অনেকেই সুস্থ জীবনযাপন করতে পারছেন বলে জানান তিনি।

Advertisement
ads
Continue Reading
Advertisement