SIR শুনানিতে কমিশনের নতুন নির্দেশ, জেনে নিন ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার নিয়ম
Connect with us

রাজনীতি

SIR শুনানিতে কমিশনের নতুন নির্দেশ, জেনে নিন ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার নিয়ম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: এসআইআর (SIR) শুনানির শেষ পর্বে নিয়ম বদলাতে বাধ্য হল নির্বাচন কমিশন (Election Commission)। তৃণমূল কংগ্রেসের (TMC) চাপের পর এবার কমিশন নির্ধারিত ১১টি নথির পাশাপাশি ডোমিসাইল সার্টিফিকেট বা পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট (Permanent Residence Certificate) গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য হবে। শনিবার এই সিদ্ধান্তের কথা রাজ্য নির্বাচনী দপ্তরকে (State Election Office) জানানো হয়েছে।

তবে কমিশনের তরফে কিছু শর্তও স্পষ্ট করা হয়েছে। জানানো হয়েছে, শুধুমাত্র জেলাশাসক (District Magistrate), অতিরিক্ত জেলাশাসক (Additional District Magistrate) অথবা মহকুমা শাসক (Sub-Divisional Officer)-এর সই করা ডোমিসাইল সার্টিফিকেটই বৈধ নথি হিসেবে বিবেচিত হবে। অন্য কোনও আধিকারিকের স্বাক্ষরযুক্ত শংসাপত্র গ্রহণযোগ্য নয়।

ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করা যায় ই-ডিস্ট্রিক্ট ওয়েবসাইট (e-District Portal)-এর মাধ্যমে। অনলাইনেই আবেদন ফি (Application Fee) জমা দেওয়া সম্ভব, যা রাজ্যভেদে আলাদা হতে পারে। কিছু রাজ্যে মোবাইল অ্যাপ (Mobile App) দিয়েও আবেদন করার সুবিধা রয়েছে।

Advertisement
ads

অন্যদিকে, অফলাইনেও এই শংসাপত্র পাওয়া যায়। রাজস্ব অফিস (Revenue Office), জেলা ম্যাজিস্ট্রেট অফিস (DM Office), মহকুমা ম্যাজিস্ট্রেট অফিস, নাগরিক পরিষেবা কেন্দ্র (Citizen Service Centre) কিংবা সাব-রেজিস্ট্রার অফিসে প্রয়োজনীয় নথি জমা দিলেই মিলবে ডোমিসাইল সার্টিফিকেট।

এই শংসাপত্র পেতে হলে সংশ্লিষ্ট রাজ্যে নির্দিষ্ট সময়ের স্থায়ী বাসিন্দা (Permanent Resident) হতে হবে—যা ন্যূনতম ৩ বছর থেকে সর্বাধিক ১৫ বছর হতে পারে। পাশাপাশি আধার কার্ড (Aadhaar Card), প্যান কার্ড (PAN Card), ভোটার আইডি (Voter ID) এবং বিদ্যুৎ বিল বা গ্যাসের বিলের মতো ঠিকানার প্রমাণপত্র থাকা বাধ্যতামূলক।

Continue Reading
Advertisement