মুখে হুঁশিয়ারি, কাজে দল ঘোষণা! বয়কটের নাটক উড়িয়ে টি২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি পাকিস্তানের
Connect with us

খেলার খবর

মুখে হুঁশিয়ারি, কাজে দল ঘোষণা! বয়কটের নাটক উড়িয়ে টি২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি পাকিস্তানের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বয়কট (Boycott) হুঁশিয়ারির মধ্যেও পাকিস্তান (Pakistan) ঘোষণা করল ১৫ সদস্যের টি–২০ বিশ্বকাপ দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) মুখে বয়কটের ইঙ্গিত দিলেও, মাঠের প্রস্তুতি থেমে থাকেনি।

বাংলাদেশ (Bangladesh) ভারত সফর অস্বীকার করে আইসিসি (ICC) টি–২০ বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর পাকিস্তান সমর্থনসূচক বিবৃতি দিয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তান স্কোয়াড ঘোষণা করল। দলপতি সলমন আলি আগা (Salman Ali Agha), বাবর আজম (Babar Azam), শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi), শাদাব খান (Shadab Khan)সহ তারকারা থাকলেও, রিজওয়ান (Mohammad Rizwan) ও হ্যারিস রউফ (Haris Rauf) বাদ পড়েছেন।

পিসিবি জানিয়েছে, ভারতের বিপক্ষে রাজনৈতিক চাপ থাকলেও মাঠের প্রস্তুতি কোনোভাবেই স্থগিত হয়নি। বাবর আজমকে ফেরানো হয়েছে, সলমন আলি আগা অধিনায়ক হয়েছেন। ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে স্কোয়াড ঘোষণা করায় বোঝা যায়, পাকিস্তান টি–২০ বিশ্বকাপে অংশ নেবে।