প্রয়াত বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি আইএস বিন্দ্রা, শোক ক্রিকেটমহলে
Connect with us

খেলার খবর

প্রয়াত বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি আইএস বিন্দ্রা, শোক ক্রিকেটমহলে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন বিসিসিআইয়ের (BCCI) প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা (Inderjit Singh Bindra)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন আইসিসি চেয়ারম্যান (ICC Chairman) জয় শাহ (Jay Shah)।

১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব সামলান বিন্দ্রা। তারও আগে ও পরে দীর্ঘ সময় ধরে তিনি পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Punjab Cricket Association) প্রেসিডেন্ট ছিলেন—১৯৭৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত। ভারতীয় ক্রিকেট প্রশাসনে (Cricket Administration) তাঁর অবদান আজও স্মরণীয়। প্রাক্তন বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার (Jagmohan Dalmiya) ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

বিন্দ্রার সময়েই তৈরি হয় মোহালির পিসিএ স্টেডিয়াম (PCA Stadium, Mohali)। তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে স্টেডিয়ামের নাম বদলে রাখা হয় ‘আইএস বিন্দ্রা স্টেডিয়াম’। এছাড়া ১৯৮৭ সালের ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup) ভারতে আয়োজনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

ক্রিকেট সম্প্রচারে (Broadcasting Rights) বেসরকারি সংস্থার প্রবেশ ঘটিয়ে আধুনিক ক্রিকেট বিপণনের পথ খুলে দেন বিন্দ্রা। ১৯৯৪ সালে দূরদর্শনের (Doordarshan) একচেটিয়া অধিকার ভাঙতে তিনি সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন। এর ফলেই ইএসপিএন (ESPN)-সহ একাধিক আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা ভারতে আসে।

Advertisement
ads

জয় শাহ এক্স (X)-এ লেখেন, “ভারতীয় ক্রিকেট প্রশাসনের এক মহীরুহ আইএস বিন্দ্রার প্রয়াণে গভীরভাবে শোকাহত।” তাঁর মৃত্যুতে ভারতীয় ক্রিকেট হারাল এক দূরদর্শী প্রশাসককে।

Advertisement
ads
Continue Reading
Advertisement
Developer