নতুন বছর, নতুন অধ্যায়! গঙ্গাকে সাক্ষী রেখে দাম্পত্যের দ্বিতীয় ইনিংসে হিরণ
Connect with us

বিনোদন

নতুন বছর, নতুন অধ্যায়! গঙ্গাকে সাক্ষী রেখে দাম্পত্যের দ্বিতীয় ইনিংসে হিরণ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: কলকাতা নয়, বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শহর থেকে বহু দূরে—বারাণসীতে (Varanasi)। মা গঙ্গাকে (Ganga) সাক্ষী রেখে দ্বিতীয়বার বিয়ে সারলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiraan Chatterjee)। গঙ্গার ঘাটে ঘরোয়া আয়োজনে সিঁদুরে রাঙালেন বিশেষ বান্ধবী ঋত্বিকা গিরির (Ritwika Giri) সিঁথি। বিয়ের মুহূর্তের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল ছবিতে দেখা যায়, লাল বেনারসি (Red Benarasi Saree) পরে সেজেছেন কনে। অন্যদিকে ছিমছাম হলুদ পাঞ্জাবিতে (Yellow Punjabi) বিয়ের আনুষ্ঠানিকতা সারতে দেখা যায় হিরণকে। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও কাছের মানুষদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে এই বিয়ে। কোনও জাঁকজমক নয়, বরং আধ্যাত্মিক পরিবেশেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেতা-রাজনীতিক।

জানা গিয়েছে, হিরণের দ্বিতীয় স্ত্রী ঋত্বিকা গিরি পেশায় একজন মডেল (Model)। মঙ্গলবার নিজেই ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে সুখবর ভাগ করে নিয়েছিলেন হিরণ। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট মুছে ফেলেন তিনি, যা নতুন করে কৌতূহল বাড়িয়েছে।

Advertisement
ads

উল্লেখ্য, প্রথম স্ত্রী অনিন্দিতা ও হিরণের এক কন্যাসন্তান রয়েছে। রাজনীতির কাজে দীর্ঘদিন খড়্গপুরে (Kharagpur) থাকার সময়ই নাকি দাম্পত্যে দূরত্ব তৈরি হয়। ২০২২ সালে অনিন্দিতার একটি আবেগঘন পোস্ট সেই টানাপোড়েনের ইঙ্গিত দিয়েছিল।

২৫ সালেই ইন্ডাস্ট্রির অন্দরে শোনা গিয়েছিল, হিরণের জীবনে এসেছে নতুন বসন্ত (New Chapter)। সেই জল্পনাতেই এবার সিলমোহর পড়ল। নতুন বছরের শুরুতেই দ্বিতীয়বার বিয়ে করে সিনেদুনিয়া থেকে রাজনৈতিক মহলে ফের চর্চার কেন্দ্রে হিরণ চট্টোপাধ্যায়।