ভাইরাল খবর
কোর্টে হারিয়েছি, এপ্রিলে ভোটেও হারাব! লজিক্যাল ডিসক্রেপেন্সি মামলার রায়ের পর মোদীকে হুঙ্কার অভিষেকের
ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ (Logical Discrepancy) বা তথ্যগত অসঙ্গতির অজুহাতে নাম বাদ দেওয়ার বিজেপির (BJP) পরিকল্পনা সুপ্রিম কোর্টের (Supreme Court Order) নির্দেশে ব্যর্থ হয়েছে বলে দাবি করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার বারাসতের কাছারি ময়দানের সভা থেকে তিনি জানান, তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে আদালত নির্বাচন কমিশনকে (Election Commission) নির্দেশ দিয়েছে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ডিসক্রেপেন্সির তালিকা প্রকাশ করতে।
অভিষেকের অভিযোগ, রাজনৈতিকভাবে তৃণমূলকে হারাতে না পেরে ১ কোটি ৩৬ লক্ষ মানুষের ভোটাধিকার (Voting Rights) কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তাঁর দাবি, এসআইআর (SIR) আতঙ্কে গত দু’মাসে অনেক জন প্রাণ হারিয়েছেন। সভা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “কার ক্ষমতা বেশি মোদিজি—১০ কোটি মানুষের, না আপনাদের গায়ের জোরের? আজ কোর্টে হারিয়েছি, এপ্রিলে ভোটেও হারাব।”
সিঙ্গুরে মোদীর ‘সরকার বদল’-এর আহ্বানের পাল্টা হিসেবে অভিষেকের স্লোগান, “পাল্টানো দরকার, ভাঙো বিজেপির অহঙ্কার।” তিনি ঘোষণা করেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ২৫০-র বেশি আসনে জিতবে এবং বিজেপিকে ৫০-এর নিচে নামানো হবে।
ভোটে টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগ তুলে কর্মীদের উদ্দেশে অভিষেক বলেন, বিজেপি টাকা দিলে তা নিয়ে ভোট বাক্সে (Ballot Box) উপযুক্ত জবাব দিতে হবে। উত্তর ২৪ পরগনার ৩৩টি আসনেই বিজেপিকে শূন্য করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে তিনি জানান, বুথ (Booth) ধরে ধরে লড়াই করেই ষড়যন্ত্র ভাঙা হবে।
