নেতাজির প্রপৌত্রকেও নাগরিকত্বের প্রমাণ? SIR নোটিস ঘিরে তীব্র বিতর্ক ও কমিশনের ব্যাখ্যা
Connect with us

ভাইরাল খবর

নেতাজির প্রপৌত্রকেও নাগরিকত্বের প্রমাণ? SIR নোটিস ঘিরে তীব্র বিতর্ক ও কমিশনের ব্যাখ্যা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নাগরিকত্ব যাচাই (SIR) প্রক্রিয়ায় এবার নোটিস গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্যের কাছেও। নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসুকে (Chandra Bose) শুনানির (Hearing) জন্য ডেকে পাঠানোয় রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নোটিস পেয়েই বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের (Election Commission) উদ্দেশে— “নেতাজির প্রপৌত্র হয়েও আমাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে! দেশ কোন পথে এগোচ্ছে?”

এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বিরোধী দল তৃণমূল কংগ্রেস অভিযোগ তোলে, বিশিষ্টজনদের নিশানা করা হচ্ছে। জনপ্রতিনিধি, নোবেলজয়ী, শিল্পী-অভিনেতাদের পর এবার নেতাজির পরিবারের সদস্যকে নোটিস পাঠানোয় বিতর্ক আরও তীব্র হয়েছে।

চাপ বাড়তেই বিষয়টি স্পষ্ট করে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের (CEO) দফতর। তাদের ব্যাখ্যা অনুযায়ী, চন্দ্র বসুর জমা দেওয়া এনুমারেশন ফর্মে (Enumeration Form) ‘লিঙ্কেজ’ (Linkage) সংক্রান্ত কলামটি ফাঁকা ছিল। নিয়ম অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে নিজের নাম বা বাবা-মা/নিকট আত্মীয়ের নামের যোগসূত্র উল্লেখ করা বাধ্যতামূলক। সেই তথ্য না থাকায়, অন্যান্য ভোটারের মতোই তাঁকে শুনানিতে ডাকা হয়েছে।

কমিশনের দাবি, বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তবে নোটিস ঘিরে রাজনৈতিক চাপানউতোর থামার কোনও লক্ষণ নেই। উল্লেখ্য, ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়ে পরে দল ছেড়েছিলেন চন্দ্র বসু। রাজনীতি থেকে সরে এলেও এই নোটিস নতুন করে বিতর্ক উসকে দিল।

Advertisement
ads
Continue Reading
Advertisement