হাদি হত্যার প্রতিবাদের মধ্যেই হাদির ভাইকে বিদেশে চাকরি দিল ইউনুস সরকার
Connect with us

বাংলাদেশ

হাদি হত্যার প্রতিবাদের মধ্যেই হাদির ভাইকে বিদেশে চাকরি দিল ইউনুস সরকার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ড (Hadi Murder Case) ঘিরে যখন উত্তাল রাজপথ, ঠিক সেই সময়ই আলোচনার কেন্দ্রে উঠে এল অন্তর্বর্তী ইউনুস সরকারের (Yunus Interim Government) এক সিদ্ধান্ত। হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যে (United Kingdom) বাংলাদেশের সরকারি হাইকমিশনের (Bangladesh High Commission) একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়েছে।

শুক্রবার ঢাকায় হাদি হত্যার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের (Inqilab Manch) ডাকে বিক্ষোভ মিছিলে অংশ নেন বহু অনুরাগী ও সমর্থক। সেই আবহেই বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের (Ministry of Public Administration) চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে (Birmingham) অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে (Assistant High Commission) দ্বিতীয় সচিব (Second Secretary) পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, এই পদে যোগ দেওয়ার আগে ওমরকে অন্য যে কোনও পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ততা ত্যাগ করতে হবে। যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিকের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন বছরের জন্য এই নিয়োগ কার্যকর হবে।

উল্লেখ্য, হাদির মৃত্যুর পর ইউনুস সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন ওমর হাদি। তিনি নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ তুলে দাবি করেছিলেন, হাদির হত্যা ছিল পূর্ব পরিকল্পিত (Pre-planned) এবং নির্বাচন (Election) বানচাল করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। গত ১২ ডিসেম্বর হাদিকে গুলি করা হয়, ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। তারপর থেকেই বাংলাদেশ জুড়ে চলছে প্রতিবাদ, তদন্ত ও অভিযুক্ত ফয়সলকে গ্রেফতারের দাবি। এর মধ্যেই হাদির পরিবারের সদস্যকে বিদেশে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।

Advertisement
ads
Continue Reading
Advertisement