সুপ্রিম কোর্টের সুপারিশে কলকাতা হাই কোর্টের নতুন প্রধান বিচারপতি, এবার দায়িত্বে কে?
Connect with us

হাই কোর্ট

সুপ্রিম কোর্টের সুপারিশে কলকাতা হাই কোর্টের নতুন প্রধান বিচারপতি, এবার দায়িত্বে কে?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) নতুন প্রধান বিচারপতি (Chief Justice) পেল। এবার এই দায়িত্বে দায়িত্ব নিচ্ছেন বিচারপতি সুজয় পাল (Justice Sujoy Pal)। দীর্ঘদিন তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (Acting Chief Justice) হিসেবে কাজ করছিলেন।

গত ৯ জানুয়ারি (January 9) সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়ামের বৈঠকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুজয় পালের নাম সুপারিশ করা হয়। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে (September 2025) কলকাতা হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম (T. Shivagnanam) অবসর গ্রহণ করেন। এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পান বিচারপতি সৌমেন সেন (Justice Soumen Sen), যিনি পরবর্তীতে মেঘালয় হাই কোর্টের (Meghalaya High Court) প্রধান বিচারপতি পদে যোগদান করেন।

সুজয় পালের (Sujoy Pal) জন্ম ও শিক্ষাজীবন মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। জব্বলপুরের (Jabalpur) স্কুলে পড়াশোনা শেষে এলএলবি (LLB) পাশ করেন। ২০১১ সাল থেকে মধ্যপ্রদেশ হাই কোর্টে (Madhya Pradesh High Court) বিচারকের দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের জুলাই মাসে (July 2025) কলকাতা হাই কোর্টে বদলি করা হয়।

এবারের পদোন্নতি তাঁর দীর্ঘ দিনের অভিজ্ঞতা ও সেবার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

Advertisement
ads