বিশ্বের খবর
ইরান আলোচনায় রাজি? তবু বৈঠকের আগেই পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের
ডিজিটাল ডেস্কঃ ইরান (Iran) আলোচনায় বসতে রাজি, এমন দাবি করেও কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক অভিযানের (military action) হুমকির পর নাকি তাঁকে ফোন করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই- এমনই দাবি করেন ট্রাম্প। রবিবার এয়ার ফোর্স ওয়ান (Air Force One)-এ তিনি বলেন, “ইরানের নেতারা ফোন করেছেন। একটা বৈঠকের আয়োজন করা হচ্ছে। ওঁরা সমঝোতা (compromise) করতে চাইছেন।”
তবে বৈঠক হলেও যে আমেরিকা অপেক্ষা করবে না, সেই ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, “এই ধরনের কোনও বৈঠকের আগেই আমাদের কিছু একটা করতে হতে পারে।” তিনি আরও জানান, খামেনেইয়ের নেতৃত্বাধীন সরকারের (regime) পতনই আমেরিকার লক্ষ্য।
ইরানে সরকার-বিরোধী বিক্ষোভ (protest) ক্রমশ তীব্র হচ্ছে। সেই আন্দোলন দমন করতে গিয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে (international media) রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই প্রসঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদে হামলা হলে ওয়াশিংটন চুপ থাকবে না।
এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “কোথায়, কখন এবং কীভাবে আঘাত করা হবে, সেটা বলব না।” মার্কিন সেনার (US military) এক আধিকারিকও জানিয়েছেন, ইরান পরিস্থিতি নিয়ে সব রকম বিকল্প খতিয়ে দেখা হচ্ছে।
যদিও এর আগে পালটা হুমকি দিয়েছিল তেহরান। ট্রাম্পের দাবি অনুযায়ী, এখন ইরান কিছুটা সুর নরম করেছে। তবে খামেনেই সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া (official response) মেলেনি।


