শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগে নড়ল কেন্দ্র! রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকের
Connect with us

রাজনীতি

শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগে নড়ল কেন্দ্র! রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার (Attack) অভিযোগে নড়েচড়ে বসল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Union Home Ministry)। সূত্রের খবর, শনিবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে ফোনে কথা বলেন শুভেন্দু। ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার রাতে পুরুলিয়া থেকে মেদিনীপুর ফেরার পথে চন্দ্রকোনা রোডে শুভেন্দুর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁর দাবি, তৃণমূলের প্রায় কুড়িজন দুষ্কৃতী (Miscreants) বাঁশ ও লাঠি নিয়ে গাড়ির উপর চড়াও হন। পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি ঘুরিয়ে চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে (Police Outpost) ঢোকেন তিনি। সেখানে ফাঁড়ি ইনচার্জের সামনেই মেঝেতে বসে পড়েন শুভেন্দু। অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত উঠবেন না বলেও জানান। শেষ পর্যন্ত রাত দেড়টা নাগাদ তিনি ফাঁড়ি ছাড়েন।

ঘটনার প্রতিবাদে আগামী ১৩ তারিখ মঙ্গলবার চন্দ্রকোনায় প্রতিবাদ মিছিল (Protest March), সভা ও অবরোধের ডাক দিয়েছেন শুভেন্দু।

Advertisement
ads

অন্যদিকে, গোটা ঘটনাকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, থানার কাজকর্মে বাধা দেওয়া ও অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি, শুভেন্দুর নিরাপত্তারক্ষীরাই ভুলবশত বিজেপি নেতাকে মারধর করেছে। ফেসবুক পোস্টে তিনি গোটা ঘটনাকে ব্যঙ্গ করে কটাক্ষ করেন।

Continue Reading
Advertisement