করনদিঘিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা! লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রীর
Connect with us

উত্তর দিনাজপুর

করনদিঘিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা! লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুরে (North Dinajpur) মর্মান্তিক পথ দুর্ঘটনায় (road accident) প্রাণ হারাল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। সোমবার করনদিঘি থানার (Karandighi Police Station) রসাখোয়ার নাজিরপুর এলাকায় বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে (Bengal to Bengal State Highway) লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়  নিমিতা সিংহের। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া (mourning)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা তনু সিংহ রসাখোয়া উচ্চ বিদ্যালয়ের (Rasakhowa High School) দ্বাদশ শ্রেণির ছাত্রী। তাঁর বাড়ি করনদিঘি থানার রসাখোয়া সঈদপুর এলাকায়। সোমবার প্রাইভেট টিউশন (private tuition) সেরে সাইকেলে (bicycle) চেপে বাড়ি ফেরার সময় নাজিরপুর এলাকায় একটি লরি তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গিয়ে ওই লরির চাকায় পিষ্ট হন তনু।

স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অবস্থায় (critical condition) তাঁকে উদ্ধার করে করনদিঘি গ্রামীণ হাসপাতালে (Rural Hospital) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক (on-duty doctor) তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করনদিঘি থানার পুলিশ। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের (post-mortem) জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে (Raiganj Government Medical College Hospital) পাঠানো হয়।

Advertisement
ads

পুলিশ জানিয়েছে, ঘাতক লরিটিকে (lorry) আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত (investigation) শুরু হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ (public anger) ছড়িয়ে পড়ে। অল্প বয়সে এক ছাত্রীর এভাবে মৃত্যুতে সঈদপুর গ্রামজুড়ে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।