বিশ্বের খবর
ম্যানহাটনের ফেডারাল কোর্টে আজ হাজির ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী
ডিজিটাল ডেস্কঃ আমেরিকার সেনাবাহিনীর (US Military) হাতে গ্রেপ্তার হওয়া ভেনেজুয়েলার (Venezuela) প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro) ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস (Cilia Flores)-কে আজ সোমবার ম্যানহাটনের (Manhattan) ফেডারাল কোর্টে (Federal Court) হাজির করানো হবে। সূত্রের খবর, ডিস্ট্রিক্ট জজ (District Judge) অ্যালভিন হেলারস্টেইনের এজলাসে মাদুরো দম্পতির বিরুদ্ধে নারকো টেররিজ়ম (Narco Terrorism), মাদক পাচার (Drug Trafficking) ও অস্ত্র চোরাচালান (Arms Smuggling)-সহ একাধিক গুরুতর অভিযোগের তথ্যপ্রমাণ পেশ করা হবে।
গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে (Caracas) এয়ার স্ট্রাইক (Air Strike) চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে মার্কিন সেনা। এরপর তাঁদের আমেরিকায় নিয়ে আসা হয়। বর্তমানে নিউইয়র্কের (New York) ব্রুকলিনে (Brooklyn) অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (Metropolitan Detention Center) রাখা হয়েছে দু’জনকে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া (legal procedure) সম্পন্ন করার পর সোমবার আদালতে তোলা হচ্ছে তাঁদের।
মার্কিন প্রশাসনের দাবি, মাদুরোর বিরুদ্ধে আমেরিকায় কোকেন পাচারের (Cocaine Trafficking) একাধিক প্রমাণ রয়েছে। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত (politically motivated) ষড়যন্ত্রের শিকার তিনি।
সূত্রের খবর, সোমবার বেলা ১২টা নাগাদ ম্যানহাটনের আদালতে প্রথমবারের জন্য হাজিরা দেবেন মাদুরো ও সিলিয়া ফ্লোরেস। এই শুনানিকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি (international politics) মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।
