তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে লড়াই ও উন্নয়নের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো
Connect with us

রাজনীতি

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে লড়াই ও উন্নয়নের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘লড়াই’ আর মমতা বন্দ্যোপাধ্যায় যেন একই মুদ্রার দুই পিঠ। সাধারণ মানুষের অধিকার ও অসাম্যের বিরুদ্ধে সংগ্রামের পথ ধরেই একদিনের সাধারণ রাজনৈতিক কর্মী থেকে তিনি আজ দেশের প্রথম সারির নেত্রী। ধমক বা ভয় দেখিয়ে যে তাঁকে দমিয়ে রাখা যাবে না, সেই বার্তা তিনি বারবার দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের (party) প্রতিষ্ঠা দিবসেও তার ব্যতিক্রম হয়নি।

বৃহস্পতিবার নিজের X (social media) হ্যান্ডেলে একটি পোস্টে (post) দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে ফের লড়াকু মনোভাবের প্রকাশ করেন মমতা। তিনি লেখেন, ১৯৯৮ সালের এই দিনে মা-মাটি-মানুষের সেবার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের যাত্রা শুরু হয়েছিল। দেশের সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষাই ছিল ও রয়েছে এই দলের মূল লক্ষ্য।

দলনেত্রীর কথায়, আজও দলের প্রতিটি কর্মী-সমর্থক সেই আদর্শে অবিচল। তাঁদের নিরলস পরিশ্রম ও আত্মত্যাগের প্রতি তিনি শ্রদ্ধা জানান। পাশাপাশি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কোনও অপশক্তি বা রক্তচক্ষুর কাছে মাথা নত করা হবে না। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সংগ্রাম আজীবন চলবে।

১৯৯৮ সালে যে তৃণমূলের বীজ বপন হয়েছিল, তা আজ মহীরুহে পরিণত। রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতেও (national politics) ঘাসফুল শিবিরের উত্থান চোখে পড়ার মতো। উন্নয়নকে হাতিয়ার করে এগিয়ে চলেছে দল। সামনে বিধানসভা নির্বাচন থাকায়, প্রতিষ্ঠা দিবসের মাধ্যমে কর্মীদের আরও উজ্জীবিত করাই নেতৃত্বের লক্ষ্য। রাজ্যের শহর থেকে গ্রাম, প্রতি ব্লক ও ওয়ার্ডে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

Advertisement
ads
Continue Reading
Advertisement