হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ, জনরোষে হিন্দু যুবক ও সাংবাদিক নিহত
Connect with us

বাংলাদেশ

হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ, জনরোষে হিন্দু যুবক ও সাংবাদিক নিহত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশ (Bangladesh) অগ্নিগর্ভ। ঢাকার শাহবাগ, ফার্মগেট, খুলনা এবং অন্যান্য শহরে বিক্ষোভ (protests) ও ভাঙচুর ছড়িয়ে পড়েছে। দেশের উত্তেজনার (tension) মূল কারণ শরিফ ওসমান হাদির (Sharif Osman Hadi) মৃত্যু। এর পরই খুলনায় (Khulna) সাংবাদিক ইমদাদ উল হক মিলন (Imdad Ul Haque) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি ‘বর্তমান সময়’ (Bortoman Shomoy) পত্রিকার কর্মী ও প্রেস ক্লাবের সভাপতি ছিলেন।

এছাড়া ময়মনসিংহে (Mymensingh) হিন্দু (Hindu) যুবক দীপুচাঁদ দাস (Dipu Chandra Das)কে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি কারখানার শ্রমিক ছিলেন। প্রথমে মারধর, পরে গায়ে আগুন ধরিয়ে তার মৃত্যু হয়েছে। দেশের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের (interim government) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস (Md Younus)।

রাতের অন্ধকারে ঢাকার ‘ডেইলি স্টার’ (Daily Star) ও ‘প্রথম আলো’ (Prothom Alo) পত্রিকার অফিসে অগ্নিসংযোগ (arson) ও ভাঙচুর চালানো হয়। অন্তত ৩০ সাংবাদিক (journalists) আহত ও আতঙ্কিত হন। দমকল (fire brigade) ও সেনাবাহিনী (army) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের দেহ উদ্ধার করা হয়।

ভারতের (India) বিদেশ মন্ত্রকও উদ্বেগ প্রকাশ করেছে এবং জানিয়েছে, বাংলাদেশের (Bangladesh) সাম্প্রতিক ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়নি। এছাড়া বাংলাদেশ সরকার তথ্যও ভাগ করেনি। বিশ্লেষকরা মনে করছেন, ২০২৪ সালের অগাস্টে হাসিনা সরকারের (Hasina Govt) পতনের পর যা ঘটেছিল, তার পুনরাবৃত্তি ঘটছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement