বিশ্বের খবর
ডোনাল্ড ট্রাম্প ফের আন্তর্জাতিক মঞ্চে! ১০ মাসে ৮ যুদ্ধ থামানোর ও গাজায় শান্তি আনার দাবি
ডিজিটাল ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ফের আন্তর্জাতিক মঞ্চে (International Stage) নিজের কৃতিত্বের খতিয়ান তুলে ধরেছেন। বৃহস্পতিবার তিনি দাবি করেন, মাত্র ১০ মাসে আটটি যুদ্ধ বা সংঘাত (Conflict) থামিয়েছেন।
ট্রাম্প বলেন, “ইরানের (Iran) নিউক্লিয়ার হুমকি কার্যত শেষ হয়েছে, গাজায় (Gaza) যুদ্ধের অবসান ঘটানো হয়েছে।” তিনি আরও দাবি করেন, হামাসের (Hamas) হাতে বন্দি ইজরায়েল (Israel) সকল পণবন্দি (Hostages) মার্কিন হস্তক্ষেপে ফিরেছে।
অভ্যন্তরীণ নীতিতেও ট্রাম্পের দিকনির্দেশনা স্পষ্ট—দক্ষিণ সীমান্তে (Southern Border) কোনও অবৈধ অভিবাসী (Illegal Immigrant) ঢুকতে পারেননি। শুল্ক নীতি (Tariff Policy) ব্যবহার করে আমেরিকায় ১৮ ট্রিলিয়ন ডলারের (18 Trillion Dollars) বিনিয়োগ নিশ্চিত করা হয়েছে।
ট্রাম্পের বক্তব্যে পরিষ্কার—বিদেশনীতি (Foreign Policy), অর্থনীতি (Economy), অভিবাসন (Immigration) ও নিরাপত্তা (National Security) সবক্ষেত্রেই তিনি নিজের নেতৃত্বকে ঐতিহাসিক (Historic) বলে মনে করেন।


