ভাইরাল খবর
চিকিৎসায় সাড়া দিচ্ছেন না—ভেন্টিলেশনে রাখা হলো প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার (Khaleda Zia) শারীরিক অবস্থা আরও গুরুতর হয়ে উঠেছে। বৃহস্পতিবার রাতে অক্সিজেনের মাত্রা (Oxygen Level) হঠাৎ কমে যাওয়ায় শ্বাসকষ্ট (Breathing Problem) বেড়ে যায়। প্রথমে তাঁকে রাখা হয় বাইপ্যাপ (BiPAP) সাপোর্টে, তবে তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে ভেন্টিলেশনে (Ventilator Support) স্থানান্তর করা হয়।
মেডিক্যাল বোর্ডের (Medical Board) সদস্য কার্ডিওলজিস্ট শাহবুদ্দিন তালুকদার জানান, খালেদা জিয়ার ডায়াবেটিস (Diabetes), হৃদ্যন্ত্রের সমস্যা (Cardiac Issue) এবং ফুসফুসজনিত জটিলতা (Lung Complication) ক্রমশ বাড়ছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তাঁর কিডনি (Kidney) পুরোপুরি কাজ করা বন্ধ করেছে। ফলে প্রতিদিন ডায়ালিসিস (Dialysis) করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ কখনও চিকিৎসায় সাড়া দিচ্ছে, আবার কখনও দিচ্ছে না—ফলে সামগ্রিকভাবে অবস্থাকে “উদ্বেগজনক” বলেই মনে করছেন বোর্ডের সদস্যরা।
হাসপাতালে ২৪ ঘণ্টা নজরদারিতে (24/7 Monitoring) রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকদের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে পরিস্থিতি সামাল দিতে। দীর্ঘদিন ধরেই অশীতিপর বিএনপি নেত্রী বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হলেও পরিস্থিতির অবনতি হওয়ায় সেই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। আগে কাতার এয়ারওয়েজ এয়ার অ্যাম্বুলেন্স (Air Ambulance) দিতে সম্মতি জানিয়েছিল। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি সেই উদ্যোগকে থামিয়ে দিয়েছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রতিদিনই ঢাকার হাসপাতালের চিকিৎসার তদারকি করছেন।


