সবার সামনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ভেতরে নাচের পার্টনার! সাংসদদের নাচ নেটদুনিয়ায় ভাইরাল 
Connect with us

ভাইরাল খবর

সবার সামনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ভেতরে নাচের পার্টনার! সাংসদদের নাচ নেটদুনিয়ায় ভাইরাল 

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি একটি সামাজিক অনুষ্ঠান (Event) ও বিয়ের (Wedding) পার্টিতে নজর কেড়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) এবং এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে (Supriya Sule) ও অন্যান্য রাজনীতিবিদরা। ‘ওম শান্তি ওম’ (Om Shanti Om) ছবির ‘দিওয়ানগি দিওয়ানগি’ (Deewangi Deewangi) গানে তারা মঞ্চে চুটিয়ে নাচলেন।

ভিডিওতে দেখা গেছে, নাচের সময় অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)ও ছিলেন, কিন্তু মহুয়া ও সুপ্রিয়া তার সঙ্গে পাল্লা দিয়ে নজর কেড়েছেন। নবীন জিন্দলের, মেয়ের বিয়ের অনুষ্ঠানে সাংসদদের এই নাচ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement
ads

নেটিজেনরা একদিকে মজা পেয়েছেন, অন্যদিকে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কেউ লিখেছেন, “দিনে বিরোধিতা, রাতে একসাথে মোচ্ছব!”, কেউ মন্তব্য করেছেন, “পাঞ্জাবের কৃষকদের কটাক্ষকারী কঙ্গনার সঙ্গে নাচছেন মহুয়া।” রাজনৈতিক বিরোধ এবং ব্যক্তিগত পার্টি মিলন এই ভিডিওতে পরিলক্ষিত হয়েছে।

এই মুহূর্তে ভিডিও সামাজিক মাধ্যমে দাপট দেখাচ্ছে, যেখানে রাজনীতিকরা মঞ্চ মাতিয়ে রাখার পাশাপাশি অভিনেত্রীদেরও টেক্কা দিয়েছেন।

Continue Reading
Advertisement