স্কুলে মোবাইল নিয়ে ভিডিও পোস্ট, প্রধান শিক্ষক বকাবকিতে, চার তলা থেকে ঝাঁপ পড়ুয়ার
Connect with us

ভাইরাল খবর

স্কুলে মোবাইল নিয়ে ভিডিও পোস্ট, প্রধান শিক্ষক বকাবকিতে, চার তলা থেকে ঝাঁপ পড়ুয়ার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রদেশের রতলাম (Ratlam) জেলার ডোঙ্গরেনগর (Dongrenagar) এলাকার একটি বেসরকারি স্কুলের (Private School) চার তলা থেকে নীচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide Attempt) হওয়ার চেষ্টা করেছে অষ্টম শ্রেণির (Class 8) এক পড়ুয়া (Student)। বর্তমানে সে হাসপাতালে (Hospital) মৃত্যুর সঙ্গে লড়াই করছে। জানা গেছে, সে জাতীয় স্তরের (National Level) স্কেটিং (Skating) খেলোয়াড়।

পুলিশ (Police) এবং প্রশাসনের (Administration) সূত্রে জানা গেছে, ঘটনাটি শুক্রবার (Friday) ঘটেছে। পড়ুয়ার হাতে ছিল মোবাইল ফোন (Mobile Phone), যা স্কুলে নেওয়া নিষিদ্ধ। স্কুলে মোবাইল নিয়ে এসে সে একটি ভিডিও (Video) তুলে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেছিল। এরপর প্রধান শিক্ষক (Head Teacher) তাকে বকাবকি (Scolding) করেন।

পড়ুয়া ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিল এবং মাত্র চার মিনিটে (Four Minutes) ৫২ বার ‘সরি’ (Sorry) বলেছিল। কিন্তু প্রধান শিক্ষক তার কথায় কান না দিয়ে বাবা-মাকে ডেকে পাঠান। স্কুলে বাবা-মাকে আসতে দেখে পড়ুয়া আতঙ্কিত হয়ে স্কুলের বারান্দা থেকে ঝাঁপ দেয়।

Advertisement
ads

প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রধান শিক্ষক ভয় দেখিয়েছিলেন যে পড়ুয়ার স্কেটিং কেরিয়ার (Career) শেষ করা হবে এবং সব মেডেল (Medals) কেড়ে নেওয়া হবে। পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি (CCTV) ফুটেজে পড়ুয়াকে কাঁদতে কাঁদতে করিডরে (Corridor) দৌড়ে আসতে দেখা যায়, এরপর সে ঝাঁপ দেয়।

মহকুমা শাসক (Sub-Divisional Officer) অর্চনা হরিৎ জানিয়েছেন, স্কুলে বাবা-মাকে আসা দেখেই পড়ুয়া আতঙ্কিত হয়। পুরো ঘটনা প্রশাসন ও পুলিশ তদন্ত করছে। পড়ুয়ার বাবা জানিয়েছেন, স্কুলে ডেকে পাঠানো হয়েছিল তাকে, এরপরই জানতে পারেন ছেলে ঝাঁপ দিয়েছে। পড়ুয়া এখন কথা বলার অবস্থায় নেই।

Continue Reading
Advertisement