তেজস পাইলটের মৃত্যুর পরেও এয়ার শো চলায় বয়কট মার্কিন বায়ুসেনার
Connect with us

দুর্ঘটনা

তেজস পাইলটের মৃত্যুর পরেও এয়ার শো চলায় বয়কট মার্কিন বায়ুসেনার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দুবাইয়ের আন্তর্জাতিক এয়ার শো (Air Show) চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) উইং কমান্ডার নমনশ সায়ল-এর। তেজস (Tejas) যুদ্ধবিমান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আল মাকতৌম আন্তর্জাতিক বিমানবন্দরে (Al Maktoum International Airport) আছড়ে পড়তেই ঘটে এই মর্মান্তিক বিপর্যয়। কিন্তু সেই মৃত্যুর পরেও আয়োজকদের তরফে এয়ার শো বন্ধ না করায় ক্ষুব্ধ হন মার্কিন বায়ুসেনার (US Air Force) এফ–১৬ ভাইপার ডেমনস্ট্রেশন টিমের কমান্ডার মেজর টেলর হিস্টার (Major Taylor Hirster)। প্রতিবাদে তারা শো থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন।

হিস্টার তাঁর ইনস্টাগ্রাম (Instagram) পোস্টে লেখেন, দুর্ঘটনার “ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে গিয়ে দেখেন—সব কিছু স্বাভাবিকভাবে চলছে।” তাঁর কথায়, ‘‘আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু এমন পরিস্থিতিতে চূড়ান্ত পারফরম্যান্স (Final Performance) করা ঠিক নয়। ভারতীয় পাইলট এবং তাঁর পরিবারকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত।’’

অন্যদিকে রাশিয়ার বায়ুসেনা (Russian Air Force) প্রতিযোগিতা থেকে সরে না দাঁড়ালেও নমনশ সায়লকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রদর্শনী (Special Demonstration) করে। তারা জানায়—‘‘যেসব ভাইয়েরা জীবনের শেষ উড়ান থেকে ফিরে আসেননি, তাঁদের উৎসর্গ করেই আমাদের প্রদর্শন।’’

Advertisement
ads

১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক এয়ার শোতে বিশ্বের ১০০টিরও বেশি বিমান অংশ নেয়। তালিকায় ছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) তৈরি তেজস যুদ্ধবিমানও। মাঝআকাশে রণকৌশল (Maneuver) প্রদর্শনের সময় হঠাৎ তীব্র বাঁক নিতে গিয়ে বিমানটি নিয়ন্ত্রণ হারায়। পাইলট ইজেক্ট (Eject) করার চেষ্টা করলেও বিমানটি এতটাই নিচে নেমে যায় যে বের হতে পারেননি নমনশ সায়ল।

সব মিলিয়ে তেজস পাইলটের করুণ মৃত্যু ও তার পরবর্তী আয়োজকদের আচরণকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক ছড়িয়েছে।