বাংলাদেশ
শেখ হাসিনাকে ফেরাতে ভারত সাহায্য না করলে জঙ্গি আশ্রয়ের হুমকি বাংলাদেশের
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে ভারতবিরোধী জঙ্গিদের (Anti-India Militants) আশ্রয় দেওয়ার সরাসরি হুমকি দিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান (Lt. Col. Hasinur Rahman)। তাঁর বক্তব্য—ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দেয়, তবে বাংলাদেশে ভারতীয় সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে (International Crimes Tribunal) মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণাকে তিনি ‘ন্যায়বিচার’ বলে অভিহিত করেন।
রায়ের প্রতিক্রিয়ায় হাসিনুর বলেন, “উস্কানি, হত্যা নির্দেশ এবং দমনপীড়ন—এসব অপরাধে ন্যায়বিচার হল। রায় কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই।” এর পরই চাঞ্চল্যকর মন্তব্য—
“মহম্মদ ইউনুসই (Muhammad Yunus) যোগ্যতম নেতা। তিনি আইনি পথেই হাসিনাকে ফেরাতে পারবেন। ভারতের জনগণের সহায়তা প্রয়োজন, বিশেষ করে পশ্চিমবঙ্গের লোকদের। যদি সহায়তা না করা হয়—আমরা ভারতীয় সন্ত্রাসীদের আশ্রয় দেব। ভারত শান্তিতে থাকবে না।”
এদিকে ডেক্কান ক্রনিকলসের এক রিপোর্টে উঠে এসেছে আরও বিপজ্জনক তথ্য। রিপোর্ট অনুযায়ী—
-
দিল্লি বিস্ফোরণের দিন কয়েক আগে ঢাকার বনানীতে একটি গোপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিল পাকিস্তানি জঙ্গি নেতা সাইফ (Saif)।
-
সেখানে উপস্থিত ছিল বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিজবুল তাহরির (Hizb ut-Tahrir)–এর জুবায়ের আহমেদ, মার্কাজি জামাতে হাদিসের ইলাহি জাহির, ঢাকা উত্তর কর্পোরেশনের সিইও–সহ একাধিক ব্যক্তি।
-
সাইফ নির্দেশ দেয়—ভারতে বড় হামলা চালাতে হবে, পাকিস্তানের লস্কর-ই-তইবা (LeT) তাদের সহযোগিতা করবে।
-
ওই বৈঠকের পরই মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে এক জঙ্গি দল ভারতে ঢোকে, তাঁদের সঙ্গে ছিল একজন বিস্ফোরক বিশেষজ্ঞ।
-
ইক্তিয়ার নামে এক বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর বাড়িতে তাঁরা সেফহাউস (Safe House) বানিয়েছিল বলে দাবি।
এও অভিযোগ—পাকিস্তান থেকে নাশকতামূলক সরঞ্জাম বাংলাদেশের মাধ্যমে ভারতে প্রবেশ করানো হয়েছিল।
প্রসঙ্গত, পাকিস্তানি জঙ্গি সাইফ কিছুদিন আগেই বলেছিল—“হাফিজ সইদ চুপচাপ নেই। জাহির এখন বাংলাদেশে। তারা পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) হয়ে ভারতের বিরুদ্ধে বড় পরিকল্পনা করছে।”
তবে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হুসেন এই সব দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন।
