ভোটের খবর
SIR আতঙ্কে ফের মৃত্যু: ডানকুনিতে চিন্তায় প্রাণ হারালেন ৬০ বছরের প্রৌঢ়া
ডিজিটাল ডেস্কঃ আবারও রাজ্যে SIR (Self-Assessment of Immovable Property Return) আতঙ্কে ঘটল মৃত্যুর ঘটনা। হুগলির (Hooghly) ডানকুনি (Dankuni) পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে রবিবার রাতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। মৃতার নাম হাসিনা বেগম (Hasina Begum), বয়স প্রায় ৬০ বছর।
স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই হাসিনা বেগম SIR প্রক্রিয়া নিয়ে গভীর চিন্তায় (Stress) ভুগছিলেন। জানা গিয়েছে, তাঁর মূল বাড়ি ডানকুনি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে হলেও, তিনি মেয়ের সঙ্গে ২০ নম্বর ওয়ার্ডের নজরুলপল্লিতে (Nazrulpally) ভাড়া বাড়িতে (Rented House) থাকতেন।
পরিবারের দাবি, রবিবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন হাসিনা বেগম। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা (Doctors) মৃত বলে ঘোষণা করেন।
ডানকুনি পুরপ্রধান হাসিনা শবনম (Hasina Shabnam) জানান, “SIR চালুর পর থেকেই মৃতা মানসিকভাবে অস্থির হয়ে পড়েছিলেন। এসআইআর (SIR) নিয়েই চিন্তায় ভুগছিলেন তিনি।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, SIR নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক (Fear) বেড়েই চলেছে। অনেকেই এখনও বুঝে উঠতে পারছেন না এই প্রক্রিয়া (Process) আসলে কীভাবে সম্পন্ন হবে। ফলে আতঙ্কে এমন দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন অনেকে।
