ভাইরাল খবর
ভাঙড়ে ISF-TMC সংঘর্ষে উত্তেজনা, পরস্পরের বিরুদ্ধে তোপ
ডিজিটাল ডেস্কঃ আইনশৃঙ্খলা (Law and Order) বজায় রাখতে কলকাতা পুলিশের অধীনে আনা হলেও, ভাঙড় (Bhangar) যেন নিজস্ব চেহারাতেই রয়ে গিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে ফের রাজনৈতিক উত্তেজনায় উত্তাল এলাকা। মঙ্গলবার রাতে ISF ও তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার এই হটস্পট এলাকায়।
ঘটনা ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের ছেলেগোয়ালিয়া (Chelegewalia) অঞ্চলে। অভিযোগ, ISF সমর্থকরা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়, ভেঙে ফেলে তাঁদের একটি মাচা। দু’জন তৃণমূল কর্মী আহত (Injured) হয়েছেন বলেও দাবি করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Shaukat Molla)।
আহতদের মধ্যে একজন নুরুল ইসলাম (Nurul Islam) বলেন, “আমরা সন্ধ্যায় মাচায় বসে ছিলাম। নওশাদ সিদ্দিকীর (Nawsad Siddique) মিছিল চলে যাওয়ার পর ISF কর্মীরা এসে আমাকে বলে আমি নাকি গালিগালাজ করেছি। সেই অভিযোগে আমাকে মারধর করে। আমি তৃণমূল করি বলেই মেরেছে।”
ঘটনার খবর পেয়ে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে যান শওকত মোল্লা। তাঁর উপস্থিতিতে এলাকায় উত্তেজনা আরও বাড়ে। খবর পেয়ে উত্তর কাশীপুর থানার (Uttar Kashipur PS) পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার এলাকায় তৃণমূলের প্রতিবাদ মিছিল (Protest Rally) হবে বলে জানিয়েছেন শওকত।
তিনি কটাক্ষ করে বলেন, “ভাঙড়ে ISF-এর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলেই এই সব কাণ্ড করছে। গতকাল থেকেই শুরু করেছে এই কাজ।”
অন্যদিকে, সব অভিযোগ অস্বীকার করেছেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি পাল্টা বলেন, “আমাদের মিছিল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ (Peaceful)। এসব নাটক (Drama) বন্ধ করা উচিত। যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, আমরা গণতান্ত্রিক উপায়ে জবাব দেব।”
প্রসঙ্গত, এর আগের রাতেও ভোগালি (Bhogali) দুই গ্রাম পঞ্চায়েত এলাকার ভুমরু (Bhumru) গ্রামে বাজি পোড়ানো (Firecrackers) নিয়ে বচসা থেকে রীতিমতো হাতাহাতি হয় ISF ও তৃণমূল কর্মীদের মধ্যে। সেই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতারও করেছে।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ভাঙড়ে উত্তেজনার পারদ চড়ছে, এবং প্রতিদিনের ঘটনার পুনরাবৃত্তি প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে উঠছে।


