সেনা জওয়ানের দিদিকে মারধর ও খুনের হুমকি, শাসকদলের নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
Connect with us

রাজনীতি

সেনা জওয়ানের দিদিকে মারধর ও খুনের হুমকি, শাসকদলের নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মালদহের (Malda) মানিকচক (Manikchak)-এর এনায়েতপুর (Enayetpur) এলাকায় সেনা জওয়ানের (Army jawan) দিদিকে মাটিতে ফেলে মারধর ও কান ছিঁড়ে নেওয়ার চেষ্টার (attempt to rip off ear) চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় এলাকা। অভিযোগের তির শাসকদল তৃণমূল (TMC) নেতা আনোয়ার আলির (Anowar Ali) দিকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজস্থানে কর্মরত সেনা জওয়ান এলাকায় জমি কিনতে চাইলে তাকে তা বাধা দেওয়া হয়। অভিযোগ, সেই জমি সংক্রান্ত বিরোধের জেরে তাঁর দিদিকে বাড়িতে একা পেয়ে মারধর করা হয় এবং কান ছিঁড়ে নেওয়ার চেষ্টা হয়।

নির্যাতিতার কথায়, “আমি তখন বাড়িতে একা ছিলাম। হঠাৎ ও বাড়িতে ঢুকে পড়ে। আমায় মাটিতে ফেলে পেটাতে থাকে। কান টেনে ছিঁড়ে দিয়েছে। ভাই বলেছিল জমির বায়না (advance payment) দিয়ে দিয়েছে, তাই জমি নেবে। এ নিয়েই গণ্ডগোল। এখন ও এসে বলছে, ভাইকেও মার্ডার (murder) করবে, আমাকেও করবে। তৃণমূল নেতা হিসেবে হুমকি দিচ্ছে।”

Advertisement
ads

অভিযোগ, অভিযুক্ত আনোয়ার আলির স্ত্রী পঞ্চায়েত সদস্য (Panchayat Member) হওয়ায় স্থানীয় এলাকায় তার দাদাগিরি চলছে বহুদিন ধরেই। থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত আনোয়ার স্থানীয় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলে দাবি নির্যাতিতার।

এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির (BJP) সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, “মালদহে কার্যত জঙ্গলরাজ (lawlessness) চলছে। পুলিশ তৃণমূলের উর্দি পরা বাহিনী হয়ে উঠেছে। অভিযোগ হয়েছে, অথচ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন।”

তবে বিষয়টি নিয়ে অস্বস্তিতে রয়েছে তৃণমূল। মানিকচক ব্লকের তৃণমূল সভাপতি মহফুজুর রহমান স্বীকার করেছেন, “ওনার স্ত্রী পঞ্চায়েতের মেম্বার। তবে যা হয়েছে, তা তাঁর স্বামী করেছে। তাঁকে ডেকে বলে দেওয়া হয়েছে যে নির্বাচনের মুখে এমন কিছু যেন না করেন যাতে দলের সম্মানহানি হয়।”

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। এখনও পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনও গ্রেফতারির খবর মেলেনি।

Advertisement
ads
Continue Reading
Advertisement