উত্তরবঙ্গ জলের তলায়! তিস্তা-মহানন্দার ভয়াল রূপে আতঙ্ক
Connect with us

আবহাওয়া

উত্তরবঙ্গ জলের তলায়! তিস্তা-মহানন্দার ভয়াল রূপে আতঙ্ক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আবহাওয়া দপ্তরের (Weather Department) পূর্বাভাস যে সত্যি হতে চলেছে, তার প্রমাণ পাওয়া গেল শনিবার রাতভর উত্তরবঙ্গ জুড়ে ভয়াবহ বৃষ্টিপাতের (Heavy Rainfall) মধ্যে দিয়ে। পাহাড় ও সমতল—দুই জায়গাতেই ভারী বৃষ্টিতে (Rainfall) নেমে এসেছে ভূমিধস (Landslide), ভেঙে পড়েছে একাধিক বাঁধ (Embankment)। রাস্তাঘাটে (Roads) জল জমে যোগাযোগ ব্যবস্থা (Connectivity) বিপর্যস্ত।

বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। তিস্তা (Teesta), মহানন্দা (Mahananda), জলঢাকা, তোর্সা (Torsa)—এই নদীগুলি ভয়ঙ্কর রূপ নিয়েছে। বন্যার (Flood) কবলে হাজার হাজার পরিবার জলবন্দি হয়ে পড়েছেন।

কালিম্পংয়ের তিস্তা বাজার নদীর জলে তলিয়ে গিয়েছে। বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। দার্জিলিং ও শিলিগুড়ির মধ্যে সংযোগকারী দুধিয়া সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ২৯ মাইল এলাকার বালুওয়াখানি তিস্তার জলে ভেসে গিয়েছে।

দিলারামে হিল কার্ট রোড (Hill Cart Road) অবরুদ্ধ হয়ে পড়েছে। শিলিগুড়ির পোড়াঝাড়ে বাঁধ ভেঙে জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে।

Advertisement
ads

ফুলবাড়িতে মহানন্দা ক্যানেল (Canal) ভয়ানক রূপ নিয়েছে। নেপাল সীমান্তঘেঁষা গলগলিয়া প্লাবিত হয়েছে। দুধিয়ার লোহার সেতু সম্পূর্ণ ভেঙে পড়েছে।

হাসিমারায় গতরাতে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, সকাল ৮টা পর্যন্ত সেখানে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

তোর্সা নদীর জলস্তর ১১৮ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে জারি করা হয়েছে লাল সতর্কতা (Red Alert)।

জলপাইগুড়িতে একরাতেই ১৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। শহরের মহামায়া পাড়া, পাণ্ডাপাড়া, স্টেশন রোড—সব জায়গায় জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ করেছে। ক্লাব রোডে গাছ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

Advertisement
ads

কোচবিহার জেলার অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে টানা বৃষ্টিতে।

এই প্রাকৃতিক দুর্যোগ (Natural Disaster) ট্রেন পরিষেবার (Train Services) ওপরও ব্যাপক প্রভাব ফেলেছে। উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন একাধিক ট্রেন বাতিল করেছে।

বাতিল ট্রেনের তালিকায় রয়েছে:

  • এনজেপি–আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট স্পেশাল

  • ধুবরি–শিলিগুড়ি ডেমু স্পেশাল

  • শিলিগুড়ি–বক্সিরহাট এক্সপ্রেস

এছাড়াও, অনেক ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসমগামী (Assam-bound) ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে ব্যাপকভাবে।

Advertisement
ads

সব মিলিয়ে জলে ভাসছে গোটা উত্তরবঙ্গ। আতঙ্কে প্রহর গুনছে হাজারো মানুষ। প্রশাসনের তরফে উদ্ধারকাজ জারি রয়েছে।

Continue Reading
Advertisement