দেশের খবর
মার্কিন প্রেসিডেন্টকে ‘ট্রাম্প চাচা’ বললেন দিলীপ ঘোষ, পাকিস্তানের পাশে একমাত্র আমেরিকা
ডিজিটাল ডেস্কঃ বিগত কয়েক বছর আমেরিকার (America) নীতিতে পাকিস্তানকে (Pakistan) প্রায় উপেক্ষিত থাকার অভিজ্ঞতা দেখা গিয়েছিল। কিন্তু দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট (President) হিসেবে শপথ নেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) পাকিস্তানকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif) এবং প্রাক্তন সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির (Field Marshal Asim Munir) কে আমন্ত্রণ জানান ট্রাম্প।
এই ঘটনা নিয়ে আবারো জোরালো আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে ভারতে। এই প্রেক্ষাপটে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) ট্রাম্পকে ‘ট্রাম্প চাচা’ হিসেবে উল্লেখ করে বলেন, “বর্তমান পাকিস্তানের (Pakistan) অবস্থা দেখে স্পষ্ট, তাদের পাশে আর কেউ নেই। শুধু আমেরিকা (America) ও তাদের নেতা ট্রাম্প ছাড়া। আমেরিকাই পাকিস্তানের প্রতি ভালোবাসা দেখাচ্ছে, আর পাকিস্তানও ভারতকে (India) চাপ দিতে ‘ট্রাম্প চাচা’র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। পাকিস্তানের অর্থনৈতিক (economic) পরিস্থিতি খুবই খারাপ। সাধারণ মানুষ খাওয়ার জন্য সংগ্রাম করছে, জল সংকটে রয়েছে, কিন্তু সরকার এসব নিয়ে একেবারেই উদ্বিগ্ন নয়।”
অন্যদিকে, জাতিসংঘ (United Nations) সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একাধিক মিথ্যা দাবি তুলে ধরেন। তিনি দাবি করেন ভারত-পাকিস্তান যুদ্ধে তাদেরই বিজয়ী হওয়ার কারণে শান্তি রক্ষা করা হচ্ছে। তবে এই দাবি প্রমাণ করতে পারেননি শাহবাজ। ভারতীয় রাষ্ট্রদূত পেটাল গেহলট (Petal Gehlot) এই দাবি সাফ অস্বীকার করে বলেন, “যদি পাকিস্তান সত্যিই যুদ্ধে জিতত, তাহলে কেন তারা এর কোনো প্রমাণ দিতে পারেনি?”
এদিকে ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) এর পর একাধিক স্যাটেলাইট (satellite) ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে পাকিস্তানের বিমান ঘাঁটির ধ্বংসাবশেষ স্পষ্ট দেখা গেছে।


