গ্রুপ সি-তে জামিন, প্রাথমিক মামলায় রায় স্থগিত! তাহলে কি এবার ছাড়?
Connect with us

ভাইরাল খবর

গ্রুপ সি-তে জামিন, প্রাথমিক মামলায় রায় স্থগিত! তাহলে কি এবার ছাড়?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুজোর (Festival) ঠিক আগে বড় স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। গ্রুপ সি (Group C Recruitment Scam) মামলায় জামিন (Bail) পেলেন তিনি। দিল্লির বিশেষ সিবিআই আদালত (CBI Court) তাঁকে ৯০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে (Personal Bond) জামিন দেয়। তবে আদালতের শর্ত অনুযায়ী তাঁকে এখনই মুক্তি দেওয়া সম্ভব নয়।

কারণ, এখনও ঝুলে রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির (Primary Recruitment Scam) মামলা। এই মামলায় হাইকোর্টে (High Court) শুনানি শেষ হলেও রায়দান স্থগিত (Judgement Reserved)।

প্রসঙ্গত, ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার (South Kolkata) নাকতলায় পার্থর বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি (ED – Enforcement Directorate)। একইসঙ্গে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) টালিগঞ্জ (Tollygunge) ও বেলঘরিয়া (Belgharia) এলাকার বিলাসবহুল ফ্ল্যাট থেকেও উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ।

টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ (Diamond City) ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ₹২১.৯০ কোটি নগদ।
বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইটস’ (Club Town Heights) ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ₹২৭.৯০ কোটি নগদ।

Advertisement
ads

এই দুর্নীতির ঘটনায় গ্রেফতার করা হয় পার্থ ও অর্পিতাকে। তাঁদের বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর (FIR) ও মামলা দায়ের হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে একে একে প্রায় সব মামলাতেই জামিন পেয়ে গিয়েছেন পার্থ।

তবে প্রাথমিক নিয়োগ মামলার (Primary Recruitment Case) রায় এখনও ঝুলে থাকায় আপাতত মুক্তি মিলছে না। আইন বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, একজন অভিযুক্তকে দীর্ঘদিন ধরে জেলে আটকে রাখা যায় না, যদি না তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পেশ করা হয়।

এই অবস্থায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Investigating Agency) তদন্তের গতি এবং কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

Advertisement
ads
Continue Reading
Advertisement