বিনোদন
বেটিং অ্যাপ মামলায় ৯ ঘণ্টা ইডি জিজ্ঞাসাবাদে মিমি, তদন্তে আরও চাঞ্চল্য
ডিজিটাল ডেস্কঃ বেআইনি বেটিং অ্যাপের (Betting App) সঙ্গে সম্ভাব্য যোগসূত্র নিয়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (ED – Enforcement Directorate) জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সোমবার সকাল ১০টা নাগাদ দিল্লির ইডি দফতরে (Delhi ED Office) হাজিরা দেন তিনি। সন্ধ্যার পর বেরিয়ে যান, তবে সংবাদমাধ্যমের মুখোমুখি না হয়ে গাড়িতে উঠে সোজা বেরিয়ে পড়েন। মুখে ছিল একটি সৌজন্যমূলক হাসি, কিন্তু চোখেমুখে স্পষ্ট ছিল চাপা উদ্বেগ ও ক্লান্তির ছাপ।
ইডি সূত্রে খবর, ১xBet নামক একটি অবৈধ বেটিং অ্যাপের (Illegal Betting App) প্রচারে যুক্ত ছিলেন মিমি, এমনটাই তদন্তকারীদের অনুমান। ভারতে যেখানে অনলাইন বেটিং নিষিদ্ধ (Online Betting Ban in India), সেখানে এমন একটি প্ল্যাটফর্মের হয়ে প্রচার এবং আর্থিক লেনদেনের (Financial Transactions) অভিযোগেই তাঁকে তলব করা হয়।
সূত্রের দাবি, ইডির জেরা মূলত ঘুরেছে কয়েকটি প্রশ্নের চারপাশে—বেটিং অ্যাপ সংস্থার কাছ থেকে কীভাবে টাকা পেয়েছেন, কত টাকা পেয়েছেন, কোন অ্যাকাউন্টের (Bank Account) মাধ্যমে সেই টাকা লেনদেন হয়েছে এবং তার উৎস কী।
Delhi: Actress Mimi Chakraborty leaves the Enforcement Directorate office in connection with the 1xBet case after being questioned for about nine hours pic.twitter.com/FbZ6sN9hon
— IANS (@ians_india) September 15, 2025
এই একই মামলায় কয়েকদিন আগেই ইডির সমন গিয়েছে আরেক টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। আজ অভিনেতা দিল্লি গিয়েছে ইডির দপ্তরে। ইডির অভিযোগ, ১xBet সহ অন্যান্য বেআইনি অ্যাপগুলি কোটি কোটি টাকা বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছে এবং বিপুল কর (Tax) ফাঁকি দিয়েছে। প্রাথমিক তদন্তে তথ্যপ্রযুক্তি আইন (IT Act), বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (FEMA) ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (PMLA) সম্ভাব্য লঙ্ঘনের প্রমাণ মিলেছে।
ইডি-র পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও তদন্ত চলমান। অনুমান করা হচ্ছে, ভবিষ্যতে মিমিকে ফের তলব করা হতে পারে।


