বিয়ের চাপেই বিষ? আর জি করের ছাত্রীর মৃত্যুর তদন্তে গ্রেফতার প্রেমিক
Connect with us

খুন

বিয়ের চাপেই বিষ? আর জি করের ছাত্রীর মৃত্যুর তদন্তে গ্রেফতার প্রেমিক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আর জি কর মেডিক্যাল কলেজ (RG Kar Medical College)-এর চতুর্থ বর্ষের ছাত্রী অনিন্দিতা সোরেনের (Anindita Soren) রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসা মহলে। শনিবার রাতে এই ঘটনায় তাঁর প্রেমিক উজ্জ্বল সোরেন (Ujjwal Soren)-কে মালদহ (Malda) থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) পেছনে প্রেমঘটিত সমস্যাই মূল কারণ।

জানা গিয়েছে, অনিন্দিতা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের (Balurghat) বাসিন্দা। অন্যদিকে উজ্জ্বল পুরুলিয়ার (Purulia) ছেলে এবং মালদহ মেডিক্যাল কলেজের (Malda Medical College) ফাইনাল ইয়ারের ছাত্র। সোশ্যাল মিডিয়া ও একাধিক অনুষ্ঠানে পরিচয় থেকে গড়ে ওঠে বন্ধুত্ব এবং তার পর প্রেম। কিন্তু সম্পর্কের শেষ পর্যায়ে সম্পর্ক খারাপ হতে শুরু করে।

পরিবার সূত্রে খবর, কিছুদিন আগে অনিন্দিতা বালুরঘাটে বাড়ি যান। সেখান থেকে সোমবার কলকাতায় ফেরার কথা বলে বেরিয়ে পড়েন। কিন্তু তারপরই অনিন্দিতার পরিবারকে জানানো হয়, তিনি মালদহ মেডিক্যালে ভর্তি আছেন! এটা জানার পরেই হতবাক হয়ে যান পরিবারের সদস্যরা।

শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আর জি কর মেডিক্যালে রেফার করা হয়। তবে মাঝপথেই অবস্থার আরও অবনতি ঘটায় ফের মালদহে নিয়ে যাওয়া হয়। সেখানেই শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

Advertisement
ads

মৃতার পরিবারের আশঙ্কা, অনিন্দিতা অন্তঃসত্ত্বা (Pregnant) হয়ে পড়েছিলেন এবং সেই কারণেই প্রেমিক উজ্জ্বলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। এতে শুরু হয় অশান্তি এবং তাঁদের অভিযোগ, প্রেমিকই বিষ (Poison) খাইয়ে হত্যা করেছে অনিন্দিতাকে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা।

পুলিশ জানিয়েছে, প্রেমিক উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদ (Interrogation) করা হচ্ছে। তাঁর সঙ্গে অনিন্দিতার শেষ সময়ের কথোপকথন, মোবাইল কল রেকর্ড, চ্যাট, এবং চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে উঠে আসা তথ্য কি প্রেমের আড়ালে লুকিয়ে থাকা এক নির্মম হত্যার সত্যি সামনে আনবে? পুলিশ এখন সেই রহস্যভেদেই তৎপর।

Advertisement
ads
Continue Reading
Advertisement