SSC-র নিয়োগ পরীক্ষা ৭ ও ১৪ সেপ্টেম্বর, নতুন নিয়মে পরীক্ষার্থীদের জন্য কড়া নির্দেশিকা
Connect with us

ভাইরাল খবর

SSC-র নিয়োগ পরীক্ষা ৭ ও ১৪ সেপ্টেম্বর, নতুন নিয়মে পরীক্ষার্থীদের জন্য কড়া নির্দেশিকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আসন্ন স্কুল সার্ভিস কমিশনের (SSC) লিখিত পরীক্ষা ঘিরে জারি হল গুরুত্বপূর্ণ নির্দেশিকা। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা (Written Exam) নেওয়া হবে নতুন নিয়মে। পরীক্ষার মাত্র কয়েকদিন আগেই কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, মোট ৩৫,৭২৬টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে।

নবম-দশম স্তরে রয়েছে ২৩,২১২টি শূন্যপদ, একাদশ-দ্বাদশ স্তরে ১২,৫১৪টি পদ। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৫ লক্ষ ৮৩ হাজার পরীক্ষার্থী। কমিশন জানিয়েছে, শূন্যপদের হিসাব ১৭ শতাংশ ওবিসি (OBC) সংরক্ষণ নীতির ভিত্তিতে করা হয়েছে।

এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন এমন অনেক প্রার্থী যাঁরা ২০১৬ সালের পুরনো নিয়ম অনুযায়ী আবেদন করতে চেয়েছেন। উল্লেখ্য, আগে স্নাতক স্তরে ৪৫% নম্বর থাকলেই আবেদন করা যেত, পরে সেই মানদণ্ড বেড়ে হয় ৫০%। এই পরিবর্তনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়া কিছু প্রার্থীর পক্ষে রায় আসে, এবং কমিশন বাধ্য হয় দ্বিতীয় দফায় পোর্টাল খুলতে।

Advertisement
ads

স্মুথ পরীক্ষার জন্য নবান্ন পরিবহণ ও রেল দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। জেলাশাসকদেরও (District Magistrates) জলজমা ও কেন্দ্র-সংক্রান্ত সমস্যা এড়াতে সতর্ক থাকতে বলা হয়েছে।

পরীক্ষা শুরু দুপুর ১২টা থেকে ১:৩০ পর্যন্ত। ১১টা ৪৫-এর পরে কেন্দ্রের গেট বন্ধ, তাই পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যেই কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সঙ্গে রাখা যাবে না— মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক গ্যাজেট। অনুমোদিত সামগ্রী: স্বচ্ছ জলের বোতল, নীল বা কালো কলম, প্রভিশনাল অ্যাডমিট কার্ড এবং সরকারি পরিচয়পত্র (ID Proof)— সবই স্বচ্ছ ফোল্ডারে।

চলতি মাসে রাজ্যজুড়ে এই পরীক্ষাকে ঘিরে কড়া নিরাপত্তা ও নিয়মানুবর্তিতা বজায় রাখার প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও কমিশন।

Advertisement
ads
Continue Reading
Advertisement