দিদি নম্বর1 ও রান্নাঘরের অডিশনের সময়সীমা ৬ই সেপ্টেম্বর
Connect with us

উত্তর দিনাজপুর

দিদি নম্বর1 ও রান্নাঘরের অডিশনের সময়সীমা ৬ই সেপ্টেম্বর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’ (Didi No. 1) এবং ‘রান্নাঘর’ (Rannaghar)-এর মেগা অডিশন এবার প্রথমবারের মতো হতে চলেছে রায়গঞ্জ শহরে!

এই দুই জনপ্রিয় অনুষ্ঠানের অডিশন অনুষ্ঠিত হবে ৭ই সেপ্টেম্বর, রবিবার, শহরের অন্যতম কেন্দ্রস্থল মোহরকুঞ্জ মিউনিসিপ্যাল পার্কে (Moharkunj Municipal Park)। অনুষ্ঠানটি আয়োজনের পেছনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রায়গঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান পুষ্পা ফার্নিচার (Pushpa Furniture)

তবে যারা এই মেগা অডিশনে অংশ নিতে চান, তাদের জন্য জরুরি বার্তা— নাম রেজিস্ট্রেশনের শেষ সময় আগামীকাল, ৬ই সেপ্টেম্বর, সন্ধ্যা ৬টা পর্যন্ত!

Advertisement
ads

ইতিমধ্যেই শহরজুড়ে প্রতিযোগীদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। আগ্রহীরা রায়গঞ্জের দেবীনগরে অবস্থিত পুষ্পা ফার্নিচারের এলিট শোরুম ‘পুষ্পাঙ্গন’ (Pushpangan)-এ গিয়ে নাম রেজিস্ট্রেশনের কাজ সেরে ফেলতে পারেন।

জি বাংলা মেগা অডিশনে অংশগ্রহণ করার এই বিরল সুযোগ হাতছাড়া করতে না চাইলে, এখনই নিশ্চিত করুন আপনার জায়গা এই বিশাল মঞ্চে!

Continue Reading
Advertisement