শৌচালয়ে আটকে নির্যাতন, ভিডিও করার অভিযোগ—ধর্ষণের মামলায় গ্রেফতার জনপ্রিয় অভিনেতা
Connect with us

বিনোদন

শৌচালয়ে আটকে নির্যাতন, ভিডিও করার অভিযোগ—ধর্ষণের মামলায় গ্রেফতার জনপ্রিয় অভিনেতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন হিন্দি টেলিভিশনের পরিচিত অভিনেতা আশিস কাপুর (Ashish Kapoor)। দিল্লির সিভিল লাইন্স থানায় (Civil Lines Police Station) অভিনেতার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, গত ২ অগস্ট দিল্লির একটি পার্টিতে এক তরুণীকে শৌচালয়ে আটকে রেখে আশিস ও আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি যৌন হেনস্তা ও ধর্ষণ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় হয়েছিল অভিযোগকারিণীর। পরে আশিস তাঁকে এক পরিচিতর বাড়িতে পার্টিতে আমন্ত্রণ জানান। সেখানেই ঘটনার সূত্রপাত। অভিযোগ অনুযায়ী, আশিসের এক বন্ধু ও তার স্ত্রীও ওই অপরাধে যুক্ত ছিলেন এবং পুরো ঘটনার ভিডিও তোলা হয়েছিল।

১১ অগস্ট নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর থেকেই আশিসের খোঁজে নামে পুলিশ। প্রথমে গোয়ায় (Goa) তাঁর অবস্থান ধরা পড়লেও, পুলিশ পৌঁছনোর আগেই তিনি পালিয়ে যান। পরে পুণেতে (Pune) এক বন্ধুর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় মঙ্গলবার।

Advertisement
ads

আশিস কাপুর টেলিভিশনের জনপ্রিয় মুখ, ‘ইয়ে রিশতা কেয়া কেহেলাতা হ্যায়’ (Yeh Rishta Kya Kehlata Hai), ‘সরস্বতীচন্দ্র’ (Saraswatichandra) ও ‘বন্দিনী’ (Bandini)-র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ আইনি পরামর্শ নিচ্ছে এবং সম্ভাব্য ভিডিও ফুটেজ খুঁজে দেখারও চেষ্টা করছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে তদন্তকারী দল।

Continue Reading
Advertisement