টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ফের কেন্দ্রকে আক্রমণ অভিষেকের
Connect with us

ভাইরাল খবর

টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ফের কেন্দ্রকে আক্রমণ অভিষেকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ টিএমসিপি (TMCP)–র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই ফের কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার মেয়ো রোডে গান্ধী মূর্তিতে মাল্যদান শেষে আর জি কর (RG Kar) ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

অভিষেক বলেন, “গতবছর এই সময় বাংলার মানুষ রাস্তায় নেমেছিল আর জি কর কাণ্ডের প্রতিবাদে। তখনই আমি বলেছিলাম, যে তরুণী চিকিৎসকের (Lady Doctor) সম্মান রক্ষার লড়াই হয়েছিল, তাঁকে আমরা মাথা নত করে শ্রদ্ধা জানাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুলিশ ২৪ ঘণ্টায় যা করেছে, নরেন্দ্র মোদির (Narendra Modi) সিবিআই একবছরেও তা করতে পারেনি।”

এরপরেই ‘অপরাজিতা বিল’ (Aparajita Bill) কেন এখনও রাষ্ট্রপতির অনুমোদন পায়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতা। কেন্দ্রকে একহাত নিয়ে তিনি বলেন, “যারা এই বিল আটকে রেখেছে, তাঁদের বিরুদ্ধে বিরোধীরা রাস্তায় নামছে না কেন? সিপিএম কোথায় গেল? যদি সত্যিই অন্যায়ের প্রতিবাদ করাই উদ্দেশ্য হতো, তাহলে তারা আজ কেন চুপ?”

Advertisement
ads

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর হাসপাতালে কর্তব্যরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয় গোটা বাংলা। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করে সঞ্জয় রায় (Sanjay Roy) নামে এক সিভিক ভলান্টিয়ারকে। পরে মামলার তদন্তভার যায় সিবিআই–এর হাতে। যদিও সিবিআইও শেষ পর্যন্ত পুলিশের চার্জশিটকেই সমর্থন জানায়। সম্প্রতি আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। তবে অভিষেকের অভিযোগ, একমাত্র সঞ্জয়কেই দোষী করা হয়েছে, অথচ আসল ষড়যন্ত্রকারীরা এখনও অন্ধকারে রয়ে গেছে।

এই প্রসঙ্গে অভিষেক আরও বলেন, “নারীর প্রতি নৃশংসতার ঘটনায় যারা রাতভর আন্দোলন করেছিল, তাদের উদ্দেশ্য কেবল প্রতিবাদ নয়, বরং বাংলার স্বাস্থ্য পরিষেবাকে ধ্বংস করা। মমতার পুলিশ যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়েছে, সেটা গোটা দেশ দেখেছে।”

Continue Reading
Advertisement