রাশিয়া–ইউক্রেন সংঘাতে শান্তি আলোচনায় ভারতের উদ্যোগ: শীঘ্রই দু’দেশের নেতাদের ভারত সফর
Connect with us

দেশের খবর

রাশিয়া–ইউক্রেন সংঘাতে শান্তি আলোচনায় ভারতের উদ্যোগ: শীঘ্রই দু’দেশের নেতাদের ভারত সফর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ৩ বছর ধরে চলা রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে এবার ভারতীয় হস্তক্ষেপে সম্ভাবনার দরজা খুলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এযাবৎকালে যুদ্ধ থামাতে চেষ্টা করেছেন, কিন্তু তা কার্যকর হয়নি। এই পরিস্থিতির মধ্যে শোনা যাচ্ছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) শীঘ্রই ভারত সফর করবেন। অন্যদিকে, ভারতের আমন্ত্রণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky) ও শীঘ্রই দেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকসান্ডার পোলিশচুক (Oleksandr Polishchuk) জানান, “ভারতের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী। দুই পক্ষই আলোচনা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জেলেনস্কিকে নয়াদিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন। আশা করছি শীঘ্রই তিনি ভারতে আসবেন। এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য বিরাট পদক্ষেপ।”

তিনি আরও বলেন, “রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব বহু পুরনো। ইউক্রেন চায়, ভারত সেই বন্ধুত্ব ব্যবহার করে যুদ্ধ থামাতে ভূমিকা পালন করুক।” পোলিশচুকের মতে, ২০২৩ সাল থেকে ভারতের সঙ্গে ইউক্রেনের আলোচনা আগের চেয়ে অনেক বেড়েছে, যা দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক।

Advertisement
ads

পাশাপাশি রাষ্ট্রদূত মোদির বার্তাকেও সমর্থন জানান, যেখানে তিনি উল্লেখ করেছেন, “এই সময় যুদ্ধ নয়, শান্তির। কূটনৈতিক আলোচনার মাধ্যমে যে কোনও সমস্যার সমাধান করা উচিত।”

এছাড়া, মার্কিন শুল্ক সংঘাত ও রাশিয়ার তেল ক্রয় সংক্রান্ত চাপের মধ্যে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে ভারতের কূটনৈতিক ভূমিকা আরও গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের ব্যর্থতার পর এবার ভারতই হতে পারে মধ্যস্থতাকারী, যা তিন বছরের সংঘাতের সমাধানে নতুন দিগন্ত খুলতে পারে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেনের সংঘাত ২০২২ সাল থেকে চলছে এবং এখনও পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি হয়নি। ভারতের হস্তক্ষেপ শান্তি স্থাপনের সম্ভাবনাকে আরও শক্তিশালী করছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement