টাকা দিয়ে রফার অভিযোগে কুণাল ঘোষের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ, তিলোত্তমার মা-বাবার দাবী
Connect with us

ভাইরাল খবর

টাকা দিয়ে রফার অভিযোগে কুণাল ঘোষের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ, তিলোত্তমার মা-বাবার দাবী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তিলোত্তমা-কাণ্ডে ফের তীব্র রাজনৈতিক ঘূর্ণাবর্ত। এবার সরাসরি মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়লেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং নির্যাতিতার পরিবার। বুধবার কুণাল ঘোষ তিলোত্তমার বাবাকে মানহানির নোটিস পাঠানোর পরই পরিস্থিতি আরও জটিল আকার নেয়। এরপরেই সামনে আসে মৃতার পরিবারের বিস্ফোরক অভিযোগ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিলোত্তমার মা স্পষ্ট ভাষায় বলেন, “ওঁর মন আছে বলে মনে করি না। নামটাও মুখে নেব না।” প্রশ্ন ওঠে, কুণাল ঘোষ (Kunal Ghosh) কি সত্যিই সিবিআইয়ের কাছে গিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেছিলেন? জবাবে নির্যাতিতার মা-বাবা একসঙ্গে সায় দেন। এমনকি তাঁরা দাবি করেন, কুণাল তাঁদের আর্থিক প্রলোভন দেখিয়ে মামলা রফার চেষ্টা করেছিলেন। 

অভিযোগ আরও একধাপ এগিয়ে যায়, যখন পরিবারের পক্ষ থেকে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করা হয়। সেখানে প্রেরকের নাম ছিল ‘TMC Kunal Ghosh’। পরিবারের দাবি, ওই চ্যাটে একাধিক বার্তা পাঠিয়েছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এমনকি মাঝেমধ্যেই ফোন ও ভিডিও মেসেজও আসত তাঁদের কাছে।

Advertisement
ads ads

তবে অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, “তিলোত্তমার বাবা মিথ্যে কথা বলছেন। এতদিন পরে হঠাৎ করে এসব বলা হচ্ছে। আমি হাত জোড় করে বলছি, যদি কোনও প্রমাণ থাকে, দয়া করে আদালতে পেশ করুন।”

তিলোত্তমার মৃত্যুকে ঘিরে শুরু থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। কুণাল ঘোষ ও পরিবারের প্রকাশ্য দ্বন্দ্বে ফের নতুন মাত্রা যোগ হল। এখন আদালতের রায়ই স্থির করবে, এই মামলা কোন পথে এগোবে।

Continue Reading
Advertisement ads