কলকাতার মেট্রো বিস্তৃতি: বিমানবন্দর রুটসহ নতুন রুটে যাত্রা শুরু, ভাড়া জেনে নিন
Connect with us

কলকাতা

কলকাতার মেট্রো বিস্তৃতি: বিমানবন্দর রুটসহ নতুন রুটে যাত্রা শুরু, ভাড়া জেনে নিন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ঝাঁ চকচকে আধুনিক কাঠামোতে সজ্জিত কলকাতার নতুন মেট্রো স্টেশনগুলো বিমানবন্দর (Airport) সমতুল্য। ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-এর হাতে উদ্বোধন হবে কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো রুট। এর মধ্যে অন্যতম নোয়াপাড়া (Noapara) থেকে কলকাতা বিমানবন্দর তথা জয় হিন্দ (Joy Hind) মেট্রো স্টেশন। এছাড়া চালু হচ্ছে রুবি (Ruby) থেকে বেলেঘাটা (Beliaghata) এবং হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে শিয়ালদহ (Sealdah) হয়ে সেক্টর-৫ (Sector-5) পর্যন্ত রুট।

কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন (Kolkata Airport Metro Station) হবে এশিয়ার অন্যতম বৃহৎ ভূগর্ভস্থ স্টেশন। বিমানবন্দর সংলগ্ন এই স্টেশন যাত্রীদের যাতায়াত আরও সহজ করবে। মুম্বই, দিল্লি, লখনউ, চেন্নাইয়ের পর কলকাতা বিমানবন্দর পঞ্চম শহর যেখানে সরাসরি মেট্রো পরিষেবা যুক্ত।

ভাড়া সংক্রান্ত তথ্য:

  • কলকাতা নতুন রুটে সর্বনিম্ন ভাড়া – ৫ টাকা (₹5)

  • সর্বাধিক ভাড়া – ৭০ টাকা (₹70)

Advertisement
ads

বিস্তারিত ভাড়া (Fare Details):

  • বিমানবন্দর (Airport) → যশোর রোড (Jashore Road) : ৫ টাকা (₹5)

  • বিমানবন্দর (Airport) → দমদম ক্যান্টনমেন্ট (Dumdum Cantonment) : ১০ টাকা (₹10)

  • বিমানবন্দর (Airport) → নোয়াপাড়া (Noapara) : ২০ টাকা (₹20)

  • বিমানবন্দর (Airport) → চাঁদনিচক (Chandni Chowk) / এসপ্ল্যানেড (Esplanade) : ৪০ টাকা (₹40)

  • বিমানবন্দর (Airport) → কবি সুভাষ (Kabi Subhash) : ৪৫ টাকা (₹45)

  • বিমানবন্দর (Airport) → রুবি / হেমন্ত মুখোপাধ্যায় (Ruby / Hemanta Mukhopadhyay) : ৬৫ টাকা (₹65)

  • বিমানবন্দর (Airport) → হাওড়া (Howrah) : ৫০ টাকা (₹50)

  • বিমানবন্দর (Airport) → সেক্টর-৫ / করুণাময়ী (Sector-5 / Karunamoyee) : ৭০ টাকা (₹70)

নতুন রুটগুলো যাত্রীদের জন্য সময় ও যাতায়াতের সুবিধা বাড়াবে। নোয়াপাড়া–বারাসাত মেট্রো করিডরের অংশ হিসেবে কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন দুটি করিডরের সংযোগস্থল হিসেবেও গুরুত্বপূর্ণ। এই নতুন রুটের সঙ্গে ব্লু লাইন (Blue Line) সংযুক্ত থাকায় যাত্রীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আরও সহজে পৌঁছাতে পারবেন।

Continue Reading
Advertisement