ভাইরাল খবর
কন্যাশ্রী দিবসে ধনধান্য স্টেডিয়াম থেকে সাফল্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রী
ডিজিটাল ডেস্ক: কন্যাশ্রী দিবসে (Kanyashree Day) ধনধান্য স্টেডিয়াম থেকে বিশ্বব্যাপী সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, বিশেষ অনুষ্ঠানে তিনি জানান— ৬২টি দেশের ৫৫২টি সরকারি প্রকল্পের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প, যা United Nations Public Service Award বিজয়ী। এই প্রকল্পের সুফল পেয়েছে প্রায় ৯৩ লক্ষ ছাত্রী।
২০১৩ সালের ১৪ অগস্ট শুরু হওয়া কন্যাশ্রী এবার ১২ বছরে পা দিল। মুখ্যমন্ত্রী জানান, এই উদ্যোগের ফলে স্কুলছুটের হার কমেছে এবং মেয়েদের পড়াশোনায় উৎসাহ বেড়েছে। পাশাপাশি সবুজসাথী প্রকল্পের সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি— যেখানে ইতিমধ্যেই ১ কোটি ৩৮ লক্ষ সাইকেল বিতরণ হয়েছে। চলতি মাসে ফের সাইকেল বিতরণের ঘোষণা দেন তিনি।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশভাগের বেদনা স্মরণে প্রধানমন্ত্রী
মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী অভিভাবকদের উদ্দেশে আহ্বান জানান, যেন মেয়েদের বাল্যবিবাহ (Child Marriage) না দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা হয়। তিনি বলেন, “আমি যে কষ্ট পেয়েছি, ছোটরা যেন তা না পায়।” নিজের কলেজজীবনের কথা উল্লেখ করে জানান, ভর্তি হতে গলার হার বিক্রি করতে হয়েছিল তাঁকে।
এদিন এক্স (X) হ্যান্ডেলেও মমতা কন্যাশ্রীর সাফল্য নিয়ে বার্তা দেন। লেখেন— “আমাদের গর্বের কন্যাশ্রী সমাজে মেয়েদের ক্ষমতায়নের এক অনন্য উদাহরণ। যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সেই সমাজ কখনো ভালো থাকতে পারে না।”
আজ কন্যাশ্রী দিবস। আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পা দিল। সারা বিশ্ব জুড়ে, সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে সকল কন্যাশ্রীদের জানাই অনেক অনেক অভিনন্দন।
সমাজে মেয়েদের ক্ষমতায়ণের ক্ষেত্রে এতো অল্প সময়ে এতো বড় প্রভাব অন্য কোন সরকারি প্রকল্পের আছে বলে আমার…
— Mamata Banerjee (@MamataOfficial) August 14, 2025
