যুদ্ধবিরোধী আন্দোলনে আবারও নজির, ইসরাইলমুখী সৌদি জাহাজ আটকালেন ইতালির কর্মীরা
Connect with us

বিশ্বের খবর

যুদ্ধবিরোধী আন্দোলনে আবারও নজির, ইসরাইলমুখী সৌদি জাহাজ আটকালেন ইতালির কর্মীরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ইতালির জেনোয়া (Genoa) বন্দরে সৌদি আরবের একটি অস্ত্রবাহী জাহাজ আটকে দিলেন স্থানীয় বন্দরকর্মীরা। মার্কিন যুক্তরাষ্ট্র (USA) থেকে অস্ত্র বোঝাই করে আসা ‘বাহরি ইয়ানবু’ (Bahri Yanbu) নামের এই জাহাজটি গত শুক্রবার, ৮ আগস্ট বন্দরে পৌঁছায়। পরিকল্পনা ছিল, জেনোয়া থেকে আরও অস্ত্র সংগ্রহ করে তা আবুধাবি (Abu Dhabi) পৌঁছে দেওয়া।

তবে স্থানীয় শ্রমিকদের হাতে ফাঁস হয় এই পরিকল্পনা। প্রায় ৪০ জন কর্মী সরাসরি জাহাজে উঠে অস্ত্র ও গোলাবারুদের উপস্থিতি নিশ্চিত করেন। জানা যায়, জেনোয়ায় আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড (Maryland) বন্দরে গিয়ে অস্ত্র বোঝাই করে। এসব অস্ত্র শেষ পর্যন্ত ইসরায়েলের (Israel) হাতে পৌঁছানোর কথা ছিল।

আরও পড়ুনঃ কমিশনের হুঁশিয়ারি উপেক্ষা, শেষ পর্যন্ত দিল্লির পথে মুখ্যসচিব

জেনোয়ার ‘অটোনোমাস কালেক্টিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়ন’-এর সদস্য জোসে নিভোই (Jose Nivoi) বলেন, “আমরা যুদ্ধের জন্য কাজ করি না।” তিনি আরও জানান, এই ঘটনাকে সরাসরি ‘অস্ত্র চোরাচালান’ হিসেবে ধরা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে স্থায়ী নজরদারি দল গঠনের সিদ্ধান্ত হয়েছে।

Advertisement
ads

এর আগেও, ২০১৯ সালে জেনোয়া বন্দরের শ্রমিকরা একইভাবে একটি অস্ত্রবাহী জাহাজ আটকে দেন। গাজায় (Gaza) ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা চলমান থাকায় ইউরোপের বিভিন্ন দেশের বন্দরকর্মীরা ইসরাইলমুখী অস্ত্র পরিবহন প্রতিরোধে সক্রিয় হয়ে উঠেছেন।

সম্প্রতি ৪ জুন, ফ্রান্সের (France) ফোস-মার্সেই (Fos-Marseille) বন্দরের কর্মীরাও ইসরায়েলের জন্য আনা সামরিক উপকরণ বোঝাই করতে অস্বীকৃতি জানান, ফলে জাহাজটি খালি হাতেই ফিরে যায়।

Continue Reading
Advertisement