ভোটার তালিকায় নাম নেই, ক্ষোভে আত্মঘাতী হওয়ার চেষ্টা! হাইকোর্ট গেটে গায়ে আগুন মহিলা
Connect with us

ভোটের খবর

ভোটার তালিকায় নাম নেই, ক্ষোভে আত্মঘাতী হওয়ার চেষ্টা! হাইকোর্ট গেটে গায়ে আগুন মহিলা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এসআইআর (SIR) বা বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ভোটার তালিকা থেকে নাম মুছে যাওয়ার আশঙ্কা যেন আতঙ্ক ছড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের মনে। সেই আতঙ্কের চরম রূপ দেখা গেল মঙ্গলবার সকালেই কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) চত্বরে—গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা এক মহিলার!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়া এলাকার বাসিন্দা ওই মহিলা দীর্ঘদিন ধরে একটি প্রাথমিক বহুমুখী সমবায় সমিতির (Co-operative Society) সক্রিয় সদস্য। অভিযোগ, ২০১৭ সালে গঠিত ওই সমবায়ের ২০২৫ সালের নির্বাচনে ভোটার তালিকা থেকে হঠাৎ বাদ পড়ে তাঁর নাম। আদালতের নির্দেশে তালিকা পুনঃপ্রকাশের কথা থাকলেও, তা মানা হয়নি বলে অভিযোগ। এছাড়াও, সমবায় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে মোটা সুদের আশ্বাসে টাকা সংগ্রহ করে তা ফেরত দেয়নি বলেও প্রতিবাদীদের অভিযোগ।

আরও পড়ুনঃ ভোটার লিস্ট ইস্যুতে কমিশনকে চ্যালেঞ্জ, লোকসভা ভাঙার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

মঙ্গলবার সকালে তিন মহিলা একসঙ্গে হাইকোর্টের ই-গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর মধ্যেই একজন কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেন। কর্তব্যরত পুলিশ দ্রুত ছুটে গিয়ে তাঁকে আটকায়, ফলে বড় বিপদ এড়ানো যায়। তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

Advertisement
ads

প্রতিবাদী মহিলাদের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় তাঁদের নমিনেশন দেওয়ার সুযোগ নষ্ট হয়েছে। একজনের কথায়—“আমরা আর এই অবিচার সইতে পারছি না।” পুলিশ ঘটনার পেছনে অন্য কোনও কারণ আছে কিনা, তাও খতিয়ে দেখছে। এদিকে, হাইকোর্ট চত্বরে এই ধরনের আত্মহত্যার চেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Continue Reading
Advertisement